UEFA Euro 2020 Points Table: রাশিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় ডেনমার্ক, কোন কোন দল নক আউটে-কারা বিদায় জানুন

ইউরো কাপে ডেনমার্কের চমক। গ্রুপের প্রথম দুটো ম্যাচে হেরে গিয়েও, গতকাল রাতে গ্রুপের শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নক আউট রাউন্ড উঠল ড্যানিশরা।

UEFA Euro 2020 Points Table: রাশিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় ডেনমার্ক, কোন কোন দল নক আউটে-কারা বিদায় জানুন
(Photo Credits : Getty Images)

সেন্ট পিটার্সবার্গ, ২২ জুন: ইউরো কাপে (Euro Cup 2020) ডেনমার্কের (Denmark) চমক। গ্রুপের প্রথম দুটো ম্যাচে হেরে গিয়েও, গতকাল রাতে গ্রুপের শেষ ম্যাচে রাশিয়া (Russia)কে ৪-১ গোলে হারিয়ে নক আউট রাউন্ড উঠল ড্যানিশরা। শেষ ষোলোয় উঠতে হলে শেষ ম্যাচে রাশিয়াকে হারাতেই হত ডেনমার্ক, অন্যদিকে ফিনল্যান্ডকে হারাতে হত বেলজিয়ামকে। এই দুটোই শর্তই পূরণ হল। বেলজিয়াম ২-০ গোলে হারায় ফিনল্যান্ডকে। ফলে এই গ্রুপের তিনটি দলের পয়েন্ট দাঁড়ায় ৩। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে থাকায় ফিনল্যান্ড ও রাশিয়াকে টপকে নক আউট রাউন্ডে উঠল ডেনমার্ক।ইউরো কাপ ২০২১ পয়েন্ট টেবিল

গোলপার্থক্যে চতুর্থ হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিল ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া। গ্রুপে তৃতীয় হওয়া ফিনল্যান্ডকে অপেক্ষা করে থাকতে হবে অন্য গ্রুপের ফলের দিকে। প্রসঙ্গত, ৬টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দল সরাসরি নক আউট রাউন্ডে (প্রি কোয়ার্টার ফাইনাল) উঠবে। আর ৬টা গ্রুপের সেরা ৪টি তৃতীয় স্থানাধিকর দল পরের রাউন্ডে যাবে।  আরও পড়ুন: Euro 2020 Schedule in IST, Free PDF Download: জানুন ভারতীয় সময় অনুযায়ী এবারের ইউরো কাপের ক্রীড়াসূচি, ডাউনলোড করুন ফ্রি পিডিএফ

গ্রুপের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন মাঠেই লুটিয়ে পড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ম্যাচ বাতিল হওয়ার মুখে পড়েছিল। কিন্তু ড্যানিশ ফুটবলারদের অনেক বুঝিয়ে ঘণ্টা দুয়েক পর ফের ম্যাচ শেষ করা হয়। সেই ম্যাচে ফিনল্যান্ডের কাছে ০-১ গোলে হেরে গিয়েছিল ডেনমার্ক। তারপর দ্বিতীয় ম্যাচে বেলজিয়াম ২-১ গোলে হারায় ডেনামর্ককে। কার্যত বিদায় নিয়েছিল এরিকসনমের দেশ। কিন্তু সেখান থেকে সুপার কামব্যাক করল ডেনমার্ক। গতকাল পুতিনের দেশের মাটিতে রাশিয়াকে ৪-১ গোলে হারাল ডেনমার্ক। বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল ডেনামর্ক। বিরতির পর আরও তিনটি গোল করে নক আউট নিশ্চিত করে ড্যানিশরা।

গ্রুপ এ- ইতালি (৯ পয়েন্ট, গোলপার্থক্য (৭), ওয়েলশ (৪ পয়েন্ট, গোলপার্থক্য ১), সুইজারল্যান্ড (৪ পয়েন্ট, গোলাপার্থক্য (-)১), তুরস্ক (০ পয়েন্ট,, গোলপার্থক্য (-৭))। গ্রুপের সব খেলা শেষ।

ইতালির কাছে হেরেও ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালে উঠল ওয়েলশ। অন্যদিকে, তুরস্কের বিরুদ্ধে ৩-১ গোলে হেরেও ঝুলে থাকল সুইজারল্যান্ডের বিদায়। পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যের বিচারে সুইসদের পিছনে ফেলে শেষ ষোলোর নক আউট রাউন্ডে উঠেছেন বেলরা।

গ্রুপ বি- বেলজিয়াম (৯ পয়েন্ট, গোলপার্থক্য (৬)), ডেনমার্ক (৩ পয়েন্ট, গোলপার্থক্য ((১)), ফিনল্যান্ড (৩ পয়েন্ট, গোলপার্থক্য (-২)), রাশিয়া (৩ পয়েন্ট, গোলপার্থক্য (-৫))

এই গ্রুপ থেকে বেলজিয়াম তিনটে ম্যাচের তিনটেতে জিতেই নক আউটে উঠল। আর গ্রুপের বাকি তিনটি তিনটি দলের পয়েন্ট দাঁড়ায় ৩। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে থাকায় ফিনল্যান্ড ও রাশিয়াকে টপকে নক আউট রাউন্ডে উঠল ডেনমার্ক। গোলপার্থক্যে চতুর্থ হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিল ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া। গ্রুপে তৃতীয় হওয়া ফিনল্যান্ডকে অপেক্ষা করে থাকতে হবে অন্য গ্রুপের ফলের দিকে।

গ্রুপ সি- নেদারল্যান্ডস (৯ পয়েন্ট), অস্ট্রিয়া (৬ পয়েন্ট), ইউক্রেন (৩ পয়েন্ট), নর্থ ম্যাসেডোনিয়া (০ পয়েন্ট)

এই গ্রুপ থেকে নেদারল্যান্ডস গ্রুপের সব ম্যাচে জিতে শেষ ষোলোয় উঠেছে। শেষ ম্যাচে ইউক্রেনকে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে নক আউটে উঠেছে অস্ট্রিয়া। তিন নম্বরে আছে ইউক্রেন। আর সব কটা ম্যাচে হেরে বিদায় নিল নর্থ ম্যাসেডোনিয়া।

গ্রুপ ডি- চেক প্রজাতন্ত্র (৪ পয়েন্ট), ইংল্যান্ড (৪ পয়েন্ট), ক্রোয়েশিয়া (১ পয়েন্ট), স্কটল্যান্ড (১ পয়েন্ট)

এই গ্রুপ থেকে এখনও যে কোনও দল নক আউটে উঠতে পারে। গ্রুপের শেষ দুটো ম্যাচেই ফয়সালা হবে নক আউটে কারা উঠবে। মঙ্গলবার শেষ ম্যাচে ইংল্যান্ড খেলবে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। সেই ম্যাচে ড্র হলেই চেক প্রজাতন্ত্র ও ইংল্যান্ড নক আউটে যাবে। তবে এই ম্যাচে ফয়সালা হলেই ভাগ্য খুলে যাবে গ্রুপের অন্য দুটি দলের। সেক্ষেত্রে ক্রোয়েশিয়া-স্কটল্যান্ড ম্যাচের জয়ী দল নক আউটে সরাসরি উঠে যেতে পারে। গোলপার্থক্যে এখন গ্রুপ শীর্ষে চেক প্রজাতন্ত্র। ইংল্যান্ডকে রুখে দিয়ে স্কটল্যান্ড এক পয়েন্টে থাকলেও অঘটনের আশায় আছে।

গ্রুপ ই- সুইডেন (৪ পয়েন্ট), স্লোভাকিয়া (৩ পয়েন্ট), স্পেন (২ পয়েন্ট), পোল্যান্ড (২ পয়েন্ট)

আগামী বুধবার শেষ ম্যাচের ওপর নির্ভর করবে অনেক কিছু। গ্রুপের শেষ ম্যাচে স্পেন খেলবে স্লোভাকিয়ার বিরুদ্ধে। আর সুইডেন খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে। স্পেন ফের পয়েন্ট খোয়ালে কার্যত বিদায় নেবে।

গ্রুপ এফ: ফ্রান্স (৪ পয়েন্ট), জার্মানি (৩ পয়েন্ট), পর্তুগাল (৩ পয়েন্ট), হাঙ্গেরি (১ পয়েন্ট)

বুধবার শেষ ম্যাচের ওপর সবটা নির্ভর করবে। গ্রুপ অফ ডেথ হিসেবে পরিচিত এই গ্রুপের হিসেব অনেকটা উল্টে গিয়েছে গতকাল ফ্রান্স-হাঙ্গেরি ম্যাচ ড্র হওয়ার পর। শেষ ম্যাচে ফ্রান্স খেলবে পর্তুগালের বিরুদ্ধে, আর জার্মানির মুখোমুখি হবে হাঙ্গেরি। যেভাবে ইউরো চলছে, তাতে এই গ্রুপ থেকে তিনটি দল প্রি কোয়ার্টার ফাইনালে উঠতে পারে। সেক্ষেত্রে জার্মানি, ফ্রান্স, পর্তুগাল-তিনটি দলই নক আউটে উঠতে পারে। নিয়ম হল ৬টা গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দল সরাসরি শেষ ষোলো রাউন্ডে উঠবে। তার মানে ১২টা দল সরাসরি উঠল নক আউট রাউন্ডে, আর ৬টা গ্রুপের তৃতীয় স্থানাধিকারী ৪টি দল নক আউটে উঠবে। কোন দল কত পয়েন্টে শেষ করে সেটার ওপরই ঠিক হবে সেরা চার তৃতীয় স্থানাধিকারী দল। এখন পর্তুগাল হলে ৬টি গ্রুপের মধ্যে সেরা তৃতীয় স্থানে থাকা দল। তবে শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতেই হবে।

কারা নক আউটে উঠে গিয়েছে- ইতালি, ওয়েলশ, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া।

কাদের ওঠার সম্ভাবনা অনেক- চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, সুইডেন, জার্মানি।

কাদের শেষ ম্যাচ কঠিন, তবে উঠতে পারে-  ইউক্রেন, ফিনল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল।

কারা বিদায়ের মুখে- স্কটল্যান্ড, হাঙ্গেরি, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড, ইউক্রেন।

কোন দল বিদায় নিয়েছে- তুরস্ক, রাশিয়া, নর্থ ম্যাসেডোনিয়া।

(The above story first appeared on LatestLY on Jun 22, 2021 11:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).