Badlapur Sexual Assault Case: বদলাপুরে ২ শিশুকে যৌন নিগ্রহ, অভিযুক্তকে ১৪ দিনের হেফাজত আদালতের
মহারাষ্ট্রের (Maharashtra) বদলাপুরে (Badlapur) ২ শিশুকে যৌন নিগ্রহের (Sexual Assault) ঘটনায় প্রধান অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। মহারাষ্ট্রের কল্যাণ আদালতের তরফে বদলাপুরে শিশু নিগ্রহের ঘটনায় অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত বদলাপুর নিয়ে উত্তাল প্রায় গোটা দেশ। কিন্ডারগার্টেন স্কুলের শৌচাগারে দুই একরত্তিকে যেভাবে যৌন নিগ্রহ করা হয়, তার জেরে সেখানকার জমাদারের বিরুদ্ধে রাগে, ক্ষোভে ফুঁসতে শুরু করেন মানুষ। ঘটনার পর পুলিশ অভিযোগ নিতে কেন দেরি করল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সাধারণ মানুষ।
১৪ দিনের জেল হেফাজতের নির্দেশের পর অভিযুক্তকে নিয়ে যাচ্ছে পুলিশ কড়া নিরাপত্তার ঘেরাটোপে...
#WATCH | Maharashtra | Accused in Badlapur alleged sexual assault incident sent to judicial custody for 14 days by Kalyan Court pic.twitter.com/LNlICINmso
— ANI (@ANI) August 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 26, 2024 12:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

