Bangladesh: ফের শাস্তির খাঁড়া, শেখ হাসিনাকে ২১ বছর হাজতবাসের নির্দেশ বাংলাদেশ আদালতের
আবারও নতুন করে শাস্তির খাঁড়া নেমে এল শেখ হাসিনার উপর। এবার দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের হাজতবাসের নির্দেশ দিল বাংলাদেশের এক আদালত। ৩টি দুর্নীতি মামলায় এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সাজা নির্ধারণ করা হয়েছে আদালতের তরফে। যার জেরে এবার ২১ বছরের হাজতবাসের নির্দেশ দেওয়া হল শেখ হাসিনাকে। এর আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় সে দেশের আদালতের তরফে। তবে শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে নেই। ফলে তাঁকে যাতে ঢাকার হাতে তুলে দেওয়া হয়, সে বিষয়ে ইউনুস সরকারের তরফে বার বার আবেদন করা হচ্ছে ভারতের কাছে। তবে দিল্লির তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। যা নিয়ে দুই দেশের চাপানউতর অব্যাহত। এসবের মাঝে এবার ফের শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বাংলাদেশের আদালত।
২১ বছরের হাজতবাসের নির্দেশ মুজিব-কন্যার...
STORY | Bangladesh court sentences ousted PM Hasina to 21 years in jail in 3 corruption cases
A Bangladesh court on Thursday sentenced ousted prime minister Sheikh Hasina to 21 years of imprisonment in three corruption cases, local media reported.
The three cases were lodged… pic.twitter.com/olSSYfwWkr
— Press Trust of India (@PTI_News) November 27, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 27, 2025 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

