Aiden Markram World Record: এইডেন মার্করামের বিশ্বরেকর্ড! গুয়াহাটি টেস্টে সর্বোচ্চ ক্যাচ নিয়ে ইতিহাস
গুয়াহাটি টেস্ট ম্যাচে মার্করাম ভারতের প্রথম ইনিংসে পাঁচটি ক্যাচ নেন এবং দ্বিতীয় ইনিংসে তিনি আরও তিনটি ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড করেছেন। একইসঙ্গে তিনি ভারতের তারকা খেলোয়াড় অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) সঙ্গে এলিট তালিকায় যোগ দিয়েছেন।
Aiden Markram World Record: এইডেন মার্করাম (Aiden Markram) ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের জন্য বেশ ভালো সময় কাটাচ্ছেন। একদিকে তিনি ব্যাট হাতে সেরা ব্যাটসম্যান তেমনই তিনি দলের সবচেয়ে নিরাপদ ফিল্ডারও। তিনি নিজেকে আবারও সেরা প্রমাণ করেছেন গুয়াহাটিতে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) টেস্ট ম্যাচে মার্করাম মাঠে ছিলেন সর্বত্র। গুয়াহাটি টেস্ট ম্যাচে মার্করাম ভারতের প্রথম ইনিংসে পাঁচটি ক্যাচ নেন এবং দ্বিতীয় ইনিংসে তিনি আরও তিনটি ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড করেছেন। একইসঙ্গে তিনি ভারতের তারকা খেলোয়াড় অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) সঙ্গে এলিট তালিকায় যোগ দিয়েছেন। মার্করাম প্রথম ইনিংসে কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদবকে আউট করেন। তিনি এছাড়া ক্যাচ তুলে নেন সাই সুদর্শন, ধ্রুব জুরেল এবং ঋষভ পন্থের। IND vs SA 2nd Test: পন্থদের হতশ্রী ক্রিকেট অব্যাহত, গুয়াহাটিতে বাভুমাদের লিড ৪৫০
গুয়াহাটি টেস্টে সর্বোচ্চ ক্যাচ নিয়ে ইতিহাস এইডেন মার্করামের
AIDEN MARKRAM EQUALS THE RECORD FOR THE MOST CATCHES BY AN OUTFIELDER IN A TEST 🙌
Full list: https://t.co/lgzHLb3o39 pic.twitter.com/H2WtHh7Cfi
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 26, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 26, 2025 12:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

