Sikandar song Zohra Jabeen Out: রশ্মিকার চোখে ডুবলেন সলমন, সিকন্দরের গান 'জোহরা জাবীন'তে দক্ষিণী সুন্দরির সঙ্গে কোমর দোলালেন ভাইজান

একদিকে সুন্দরী নায়িকার ঝড়ে পড়া গ্ল্যামার। আর অন্যদিকে ভাইজানের লুকস, আদপ, কায়দা। সব মিলিয়ে দর্শকমহলে দারুণ প্রশংসিত সিকন্দরের জোহরা জাবীন।

Sikandar song Zohra Jabeen Out: রশ্মিকার চোখে ডুবলেন সলমন, সিকন্দরের গান 'জোহরা জাবীন'তে দক্ষিণী সুন্দরির সঙ্গে কোমর দোলালেন ভাইজান
Sikandar song Zohra Jabeen OUT (Photo Credits: Youtube)

দক্ষিণী ইন্ডাস্ট্রির সুন্দরী, যাকে 'জাতীয় ক্রাশ'এর তকমা দেওয়া হয়েছে সেই রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) এখন বলিউডে নিজের ঘাঁটি গাড়ছে। রণবীর কাপুরের সঙ্গে 'অ্যানিম্যাল', ভিকি কৌশলের সঙ্গে 'ছাবা'র পর এবার সলমন খানের সঙ্গে 'সিকন্দর' (Sikandar)। মুক্তি পেয়েছে সলমন খান এবং রশ্মিকা অভিনীত আসন্ন ছবি সিকন্দরের প্রথম গান 'জোহরা জাবীন' (Zohra Jabeen)। গানে গলা গিয়েছেন নকশ আজিজ এবং দেব নেগি। গানের কথা লিখেছেন সমীর এবং দানিশ সাবরি। সুরকার প্রীতম চক্রবর্তী। দুজনের বয়সের বিস্তর ফারাক হলেও 'জোহরা জাবীন'তে দুজনের রসায়ন দর্শকদের নজর কেড়েছে। একদিকে সুন্দরী নায়িকার ঝড়ে পড়া গ্ল্যামার। আর অন্যদিকে ভাইজানের লুকস, আদপ, কায়দা। সব মিলিয়ে দর্শকমহলে দারুণ প্রশংসিত সিকন্দরের জোহরা জাবীন।

মুক্তি পেল সিকন্দের গানে জোহরা জাবীন, নজরকাড়া সলমন এবং রশ্মিকাঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 04, 2025 06:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).