Meta: মিরজাফরদের তাড়ালেন জুকেরবার্গ! ২০ জন কর্মীকে বহিষ্কার মেটার
এই নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার খবর কড়া সিদ্ধান্ত নিল মার্ক জুকেরবার্গের সোশ্যাল মিডিয়া কোম্পানি 'মেটা'।
কোম্পানির ভিতরের খবর কীভাবে সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে! এই নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার খবর কড়া সিদ্ধান্ত নিল মার্ক জুকেরবার্গের সোশ্যাল মিডিয়া কোম্পানি 'মেটা'। কোম্পানির অন্দরের বিভিন্ন খবর সংবাদমাধ্যমে ফাঁস করার অভিযোগে ২০ জন কর্মীকে বহিষ্কার করল ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেড-র মত প্রোডাক্টের এই কোম্পানি।
বহিষ্কৃত কর্মীরা বেশীরভাগই উচ্চপদস্থ। ক মাস ধরেই মেটার ম্যানেজমেন্টের নানা খবর সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর জুকেরবার্গে মেটার নীতিতে বদল এনেছেন। ট্রাম্পের কাছের লোক হতে ফেসবুকে ফ্যাক্ট চেক বা কনটেন্ট মডারেশন বাদ দিয়েছেন জুকেরবার্গ। আর মেটার সব সিদ্ধান্তই আগে থেকেই সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছিল।
২০ কর্মীদের তাড়াল মেটা
META LEAKERS FIRED
Meta on Thursday, Feb. 27, said it had laid off 20 workers for leaking information to the media, as the social media giant faces pressure over the recent political shift of its boss Mark Zuckerberg towards US President Donald Trump. READ:… pic.twitter.com/EsN46Q7Xa7
— PhilSTAR L!fe (@philstarlife) February 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 28, 2025 10:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

