Mumbai: ছুটিতে ছিলেন যমরাজ! গাছের বিশাল ডাল ভেঙে মাথায় পড়লেও অক্ষত যুবক
পথে হঠাৎই তাঁর মাথার উপর ভেঙে পড়ে গাছের এক বিশাল ডাল। স্কুটি নিয়ে সজোরে আছাড় খেয়ে পড়েন যুবক।
আচমকাই মাথার উপরে ভেঙে পড়ল গাছের বিশালাকার ডাল। যমরাজকে বুড়ো আঙুল দেখিয়ে বেঁচে গেলেন যুবক। শনিবার রাতে মুম্বইয়ের (Mumbai) ভিরার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন ডেলিভারি বয়। স্কুটি চালিয়ে নিজের গন্তব্যের পথে ছিলেন ওই যুবক। পথে হঠাৎই তাঁর মাথার উপর ভেঙে পড়ে গাছের এক বিশাল ডাল। স্কুটি নিয়ে সজোরে আছাড় খেয়ে পড়েন যুবক। তবে অল্পের জন্যে মৃত্যুকে এড়িয়ে গিয়েছেন ডেলিভারি বয়। রাস্তার সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার গোটা চিত্র ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজ নেটপাড়ায় উঠে আসতেই নেটিবাসীর মন্তব্য, 'যমরাজ নিশ্চয়ই ছুটিতে ছিলেন'।
দেখুন দুর্ঘটনার সিসিটিভি ফুটেজঃ
A delivery boy in Virar, Mumbai, narrowly escaped a major accident when a tree suddenly fell near him on Saturday night. The incident, which occurred near Maharashtra Bank in Agashi Chalpeth around 10:30 PM, was captured on a nearby CCTV camera.#Virar #Mumbai #Deliveryboy… pic.twitter.com/xJ0Bv8cCY1
— IndiaToday (@IndiaToday) March 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 30, 2025 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

