Sachin Tendulkar, Bill Gates: সচিন তেন্ডুলকরের সঙ্গে বসে 'বড়া পাও' খেলেন বিল গেটস, দেখুন ভিডিও

সম্প্রতি বিল গেটস ইনস্টাগ্রামে তার ভারতে আসার একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যায়, ২০২৪ সালে বিশ্বের সেরা স্যান্ডউইচের তালিকায় জায়গা করে নেওয়া আইকনিক স্ট্রিট ফুড বড়া পাও (Vada Pav) খাচ্ছেন তিনি।

Sachin Tendulkar, Bill Gates: সচিন তেন্ডুলকরের সঙ্গে বসে 'বড়া পাও' খেলেন বিল গেটস, দেখুন ভিডিও
Sachin Tendulkar and Bill Gates (Photo Credit: Bill Gates/ Instagram)

Sachin Tendulkar, Bill Gates: বিল গেটস (Bill Gates) তার গেটস ফাউন্ডেশনের (Gates Foundation) ২৫ বছর পূর্তি উপলক্ষে তিন বছরের মধ্যে তৃতীয়বারের মতো ভারত সফরে এসেছেন। মাইক্রোসফটের (Microsoft) সহ-প্রতিষ্ঠাতা তাঁর সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) সহ সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে তার ভারতে আসার একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যায়, ২০২৪ সালে বিশ্বের সেরা স্যান্ডউইচের তালিকায় জায়গা করে নেওয়া আইকনিক স্ট্রিট ফুড বড়া পাও (Vada Pav) খাচ্ছেন তিনি। তবে সুস্বাদু এই খাবারটি একা উপভোগ করছেন না এই টেক মোগল। কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে বসে খেতে দেখা যায় তাকে। ভিডিওতে বিল গেটস ও সচিন তেন্ডুলকরকে ক্যাজুয়াল পোশাকে দেখা যাচ্ছে। তারা একটি বেঞ্চে বসে স্ট্রিট ফুড উপভোগ করছে। ভিডিওর ভেতরে লেখা 'serving soon'। Sachin Tendulkar Holi Prank: ঘুম থেকে তুলে যুবরাজ সিংকে রঙ লাগালেন সচিন তেন্ডুলকর, দেখুন মজার ভিডিও

সচিন তেন্ডুলকরের সঙ্গে বসে 'বড়া পাও' খেলেন বিল গেটস

 

View this post on Instagram

 

A post shared by Bill Gates (@thisisbillgates)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 21, 2025 11:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).