Myanmar Earthquake: ভূমিকম্পে জর্জরিত মায়ানমারে রবিবার ফের কম্পন, রিখটার স্কেলে মাত্রা ৪.৬
ভারতীয় সময় অনুযায়ী, রবিবার দুপুর ১২টা বেজে ৩৮ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬।
কেঁপেই চলছে মায়ানমার। শুক্রবার রিখার স্কেলে ৭.৭ মাত্রায় কম্পনের জেরে দেশজুড়ে যে ভয়াবহ ধ্বংসলীলা চলেছে তাতে মৃতের সংখ্যা ১,৬০০ পার করেছে। এই মৃত্যু মিছিল যে আরও বাড়বে তা আশঙ্কা করছে প্রত্যেকেই। প্রায় ৩ হাজার ঘরবাড়ি ভেঙে পড়েছে। জারি রয়েছে উদ্ধারকাজ। এরই মাঝে রবিবার ফের কেঁপে উঠল মায়ানমার। ভারতীয় সময় অনুযায়ী, এদিন দুপুর ১২টা বেজে ৩৮ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। মায়ানমারে 'আফটার শক'এর সতর্কতা আগেই জারি করেছিলেন ভূতাত্ত্বিক বিজ্ঞানীরা। ভূমিকম্প, এবং ভূমিকম্পের পরবর্তী কম্পনে জর্জরিত মায়ানমারে বেঁচে থাকাই যেন আশীর্বাদ।
আরও পড়ুনঃ ভূ-গর্ভ যেন হা করে গিলে খাবে গোটা মায়ানমারকে, পড়শি দেশের বেহাল দশা
ফের ভূমিকম্প আঘাত হানল মায়ানমারেঃ
An earthquake of magnitude 4.6 hit Myanmar on March 30, 2025, at 12:38:02 IST.
(Source: National Center for Seismology) pic.twitter.com/QJz8IPnihJ
— IANS (@ians_india) March 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 30, 2025 02:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

