Earthquake Video: মায়নামারের পর এবার মহাসাগরের কোলের দেশে ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা
মাত্র ৬০ ঘণ্টার ব্যবধানে দুনিয়ার দুই প্রান্তে দুটি ভয়াবহ ভূমিকম্প। মায়নামারের পর এবার টোঙ্গায়।
Tonga Earthquake: প্রশান্ত মহাসাগরের কোলের দেশ টোঙ্গায় ভয়াবহ কম্পনের পর সুনামি সতর্কতা জারি করা হল। মায়নামারে যখন ধ্বংসস্তুপ থেকে দেহ উদ্ধার হচ্ছে, তখনই প্রশান্ত মহাসাগরের কোলের দেশ টোঙ্গা কেঁপে উঠল ভয়াবহ ভূমিকম্প। রবিবার ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হওয়া ওশিয়ানিয়া মহাদেশের এই দেশে রিখটার স্কেলে ৭.১ মাত্রার কম্পনে আতঙ্ক ছড়ায়। কম্পনের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত টোঙ্গা থেকে কোনও বড় ক্ষয়ক্ষতির খবর আসেনি।
গত শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মায়নামার ও রাজধানী সহ তাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত করেছিল। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে মায়নামারে সরকারী হিসেবে মৃত্যু ১৮০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে।
দেখুন ভিডিয়ো
Tsunami sirens after 7.1 Earthquake in Tonga, people are moving inland or to higher ground. pic.twitter.com/3H1gcIlP42
— Disasters Daily (@DisastersAndI) March 30, 2025
টোঙ্গায় ভয়াবহ ভূমিকম্প
Another earthquake within few days in Tonga with a magnitude of 7.2 richter. Not a good sign #earthquake
saturn in pieces pic.twitter.com/3ePeFO19p7
— Life is a Trip (@rudra721) March 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 30, 2025 07:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

