Insta Reel Gone Wrong: ইনস্টা রিলে ধোঁয়া দেখাতে গিয়ে ইচ্ছাকৃত গ্যাস লিক, বিস্ফোরণে ভাঙল বাড়ি

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ইনস্টাগ্রাম রিলে তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে গ্যাস লিক করায় একটি বাড়িতে বিস্ফোরণ হল।

Insta Reel Gone Wrong: ইনস্টা রিলে ধোঁয়া দেখাতে গিয়ে ইচ্ছাকৃত গ্যাস লিক, বিস্ফোরণে ভাঙল বাড়ি
Blast Representative Photo (Photo Credits: ANI)

আরও একবার রিলের নেশায় ডেকে আনল বড় বিপদ। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ইনস্টাগ্রাম রিলে তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে গ্যাস লিক করায় একটি বাড়িতে বিস্ফোরণ হল। সেই ব্যক্তি ইনস্টা রিলের জন্য ভিডিয়োতে ধোঁয়ার আবহ তৈরির জন্য বাড়ির গ্যাস সিলিন্ডারে ইচ্ছাকৃতভাবে লিক করে দেন। এরপর চারিদিকে ধোঁয়ায় ঢেকে গেলে সেই ব্যক্তি লাইট অন করেন। তখনই ভয়াবহ শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বাড়ি। বাড়ির এক মহিলা ও এক পুরুষ সদস্য শরীরের অর্ধেক অংশ পুরোপুরি পুড়ে গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁরা হাসপাতালে ভর্তি। গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির একটা অংশের ইঁট ভেঙে পড়েছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

ইনস্টা রিলে বিস্ফোরণ 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 09, 2025 09:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).