Landslide in Kullu: হিমাচলে ভূমিধস, ঝড়ে গাড়ির উপর গাছ উপড়ে পড়ল, ইদের আগে পাহাড় বেড়াতে গিয়ে নিহত ৬
মানিকরণ গুরুদ্বারের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর ধ্বংসস্তূপের সঙ্গে মস্ত গাছ ভেঙে পড়ে। নিহত ছয়জনের মধ্যে তিনজন মহিলা। ক্ষয়ক্ষতি হয়েছে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা বহু গাড়ির।
হিমাচল প্রদেশের কুলুতে (Kullu) ভূমিধসের জেরে গাছ উপড়ে পড়ল যাত্রিবাহী গাড়ির উপর। রবিবার ইদের আগের দিন পাহাড় বেড়াতে গিয়ে মারা গেন ৬ জন। আহত হয়েছেন অনেকে। রবিবার বিকেলে কুলুতে ঝোড়ো হাওয়া শুরু হয়। ঝড়ের সময়ে ধস (Landslide) নামে বেশ কিছু জায়গায়। মানিকরণ গুরুদ্বারের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর ধ্বংসস্তূপের সঙ্গে মস্ত গাছ ভেঙে পড়ে। নিহত ছয়জনের মধ্যে তিনজন মহিলা। ক্ষয়ক্ষতি হয়েছে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা বহু গাড়ির। দুর্ঘটনাস্থলের ভিডিয়ো উঠে এসেছে সমাজমাধ্যমে। দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। তবে চলতি সপ্তাহ জুড়ে হিমাচলের আবহাওয়া বেগতিক থাকবে। বেশ কিছু জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কুলুতে ভূমি ধসে গাড়ির উপর গাছ পড়ে মারা গেলেন ৬ পর্যটকঃ
Kullu, Himachal Pradesh: An accident occurred where a large tree fell near the Gurudwara, killing six people and injuring several others. The incident took place around 5 PM when debris from a hill caused the tree to collapse, trapping bystanders. Among the deceased are a… pic.twitter.com/Np9h8lVmvc
— IANS (@ians_india) March 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 30, 2025 07:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

