Himachal Pradesh Horrific Accident: হিমাচল প্রদেশে বাসের উপর ভেঙে পড়ল পাহাড়, ধস নামতেই মৃত্য়ু মিছিল, দেখুন শিউরে ওঠা ভিডিয়ো
হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিলাসপুরে (Bilaspur) ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। হিমাচল প্রদেশের বিলাসপুরে হঠাৎ করে ধস (Landslide) নামে। চলন্ত বাসের উপর ধস নামায়, ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর মেলে। ১৫ জনের মৃত্যুর পাশাপাশি আরও বেশ কিছু যাত্রী ধসের চাপা পড়ে রয়েছেন বলে খবর। ফলে জোর কদমে উদ্ধার কাজ শুরু হয়েছে।
দেখুন পাহাড় ভেঙে ধস নামতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল...
#BreakingNews | Bus buried under debris after landslide in Himachal Pradesh's Bilaspur
Several passengers are feared trapped. Rescue operation underway.#HimachalPradesh #Bilaspur #BilaspurAccident pic.twitter.com/Xm5CMSIFfy
— DD News (@DDNewslive) October 7, 2025
বিলাসপুরের বাল্লু সেতুর উপর যখন যাত্রী বোঝাই বাসটি হাজির হয়, সেই সময় দুর্ঘটনা ঘটে যায়। সেতুর উপরই পাহাড় ভেঙে ধস নামতে শুরু করে। যার জেরে বাসের ভিতরেই ধসে চাপা পড়ে যান বহু যাত্রী। দুর্ঘটনার জেরে মৃত এবং আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে খবর।
দেখুন পাহাড় ভেঙে কীভাবে ধস নামে...
Bilaspur, Himachal Pradesh: A landslide of debris and rocks buried a private bus near Ballu Bridge in Jhanduta sub-division. One child and three others have been rescued and hospitalised pic.twitter.com/HxB1pwrpLV
— IANS (@ians_india) October 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 07, 2025 08:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

