Eknath Shinde & Shiv Sena: একনাথ শিন্ডের গোষ্ঠীকেই শিবসেনার নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি দিল কমিশন, প্রতিবাদ উদ্ধব অনুগামীদের

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের গোষ্ঠীকেই শিবসেনার নাম ও প্রতীক তির ও ধনুক ব্যবহারের অনুমতি দিল ভারতের নির্বাচন কমিশন।

Eknath Shinde & Shiv Sena: একনাথ শিন্ডের গোষ্ঠীকেই শিবসেনার নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি দিল কমিশন, প্রতিবাদ উদ্ধব অনুগামীদের
Photo Credits: PTI and pixabay

নয়াদিল্লি: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের গোষ্ঠীকেই (Eknath Shinde faction) শিবসেনার (Shiv Sena) নাম (name) ও প্রতীক (symbol) তির ও ধনুক ব্যবহারের অনুমতি দিল ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India)। শুক্রবার এই নির্দেশের কথা প্রকাশ্যে আসার পরেই প্রতিবাদ জানান উদ্ধব ঠাকরের অনুগামীরা। উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ সঞ্জয় রাউত জানান, প্রতীক ও নাম কেড়ে নেওয়া হলেও মহারাষ্ট্রের সাধারণ মানুষ তাদের সঙ্গেই আছেন।

শুক্রবার সবদিক বিবেচনা করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কয়েকমাস ধরে পড়ে থাকা একনাথ শিন্ডের ও উদ্ধব ঠাকরে গোষ্ঠীর দাবির মীমাংসা করা হয়েছে বলে দাবি করা হয়। এপ্রসঙ্গে তারা জানায়, কমিশন পর্যবেক্ষণ করে দেখেছে বর্তমান উদ্ধব ঠাকরের যে গোষ্ঠী নিজেদের আসল শিবসেনা বলে দাবি করছে তাদের সংবিধান অগণতান্ত্রিক। কোনও নির্বাচন না করেই যেভাবে দলে পদাধিকারীদের নিযুক্ত করা হয়েছে তা পুরোপুরি অগণতান্ত্রিক। এই ধরনের দলীয় পরিকাঠামো বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়।

কমিশন আরও লক্ষ্য করেছে যে ২০১৮ সালে শিবসেনা নিজেদের সংবিধান পরিবর্তনের বিষয়টি কমিশনে জমা দেয়নি। পাশাপাশি সংবিধানে যে সংশোধন করা হয়েছে তাও ১৯৯৯ তৈরি হয় দলের সংবিধান অনুযায়ী করা হয়নি। ওই সংবিধানটি স্বয়ং প্রয়াত বালাসাহেব ঠাকরে কমিশনে জমা দিয়েছিলেন।

(The above story first appeared on LatestLY on Feb 17, 2023 08:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).