World's Biggest Car Exporter: জাপানকে টপকে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি রপ্তানিকারী দেশ এখন চীন
বৈদ্যুতিক গাড়ির চাহিদা এবং রাশিয়ায় বিক্রির কারণে চীনের রপ্তানি বেড়েছে
চীন জানিয়েছে, বছরের প্রথম তিন মাসে জাপানকে টপকে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি রপ্তানিকারী দেশ হয়ে উঠেছে তারা। বিবিসির খবর অনুসারে, চীন এ সময়ে ১০ লক্ষ ৭ হাজার গাড়ি রপ্তানি করেছে, যা ২০২২ সালের প্রথম প্রান্তিকের (Quarter) তুলনায় ৫৮ শতাংশ বেশি। একই সময়ে জাপানের যানবাহন রপ্তানি ৯৫৪,১৮৫, যা এক বছর আগের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৈদ্যুতিক গাড়ির চাহিদা এবং রাশিয়ায় বিক্রির কারণে চীনের রপ্তানি বেড়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ায় চীন রপ্তানি বাড়িয়েছে। পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করায় চীনও রাশিয়ায় রফতানি বাড়িয়েছে। গত বছর জার্মানিকে টপকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি রপ্তানিকারকের তকমা পায় এশিয়ার এই জায়ান্ট। জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে যাওয়ার ফলে চীনের মোটর শিল্পের উত্থানে ইন্ধন সহায়তা করেছে।
China becomes world`s biggest exporter of cars after overtaking Japanhttps://t.co/jPybOHj730#Japan #China #WorldMarket #Investmentguruindia pic.twitter.com/ilg9afkLvv— Investment Guru India (@InvGurInd) May 19, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 19, 2023 04:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

