Asia Mixed Team Championships 2025: আজ থেকে চিনের কিংদাওতে শুরু এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫

Asia Mixed Team Championships 2025: আজ থেকে চিনের কিংদাওতে শুরু এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫
Asia Mixed Team Championships 2025 (Photo Credit: X@airnewsalerts)

আজ চিনের কিংদাওতে শুরু হবে ব্যাডমিন্টন এর এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫। এই চ্যাম্পিয়নশিপে ভারতীয় চ্যালেঞ্জের নেতৃত্ব দেবেন লক্ষ্য সেন ও মালভিকা বনসোদ।  এইচএস প্রণয় সহ লক্ষ্য সেন পুরুষদের এককে ভারতের প্রতিনিধিত্ব করবেন। ভারতের ২নং মালভিকা বনসোদ, মহিলাদের একক বিভাগে দেশের প্রতিনিধিত্ব করবেন।

পুরুষদের ডাবলসে এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি মূল দায়িত্ব নেবেন।ন্যদিকে মহিলাদের ডাবলসে, তরুণ তারকা ট্রিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদের  পাশাপাশি অলিম্পিয়ান অশ্বিনী পোনপ্পা এবং তানিশা ক্র্যাস্টো ভারতের প্রতিনিধিত্ব করবেন। এই টুর্নামেন্টে এবার ১২টি দল অংশ নেবে, যাদের তিনটি করে দল করে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 11, 2025 11:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).