Delhi Blast: দিল্লি বিস্ফোরণের ক্ষতিগ্রস্তদের সমবেদনায় বেজিং
গতকাল, সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক স্থান লালকেল্লার সামনে ভয়বাহ বিস্ফোরণ কাণ্ডে ভারতের পাশে দাঁড়াল চিন। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র এক সোশ্যাল মিডিয়া পোস্টে সমবেদনা জানিয়ে পোস্ট করলেন।
Delhi Blast: গতকাল, সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক স্থান লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে ভারতের পাশে দাঁড়াল চিন। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র এক সোশ্যাল মিডিয়া পোস্টে সমবেদনা জানিয়ে লিখলেন, দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ঘাতক বিস্ফোরণে ক্ষতিগ্রহস্থদের কথা ভেবে আমাদের হৃদয়ে বেদনা হচ্ছে। যারা এই বিস্ফোরণে প্রাণ হারালেন তাদের প্রিয়জনদের জানাই সমবেদনা এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করি।
দিল্লির পাশে বেজিং
China MFA Spokesperson (@MFA_China) posts, "Our hearts go out to those affected by the fatal explosion near #Delhi’s Red Fort metro station. Our deepest sympathies to those who lost loved ones and we wish those who were injured speedy recovery." pic.twitter.com/3TsovKWjke
— Press Trust of India (@PTI_News) November 11, 2025
প্রসঙ্গত, গতকাল, সোমবার জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লি। লালকেল্লার কাছে এসে দাঁড়ানো একটি গাড়িতে বিস্ফোরণের জেরে গোটা দেশজুড়ে আতঙ্ক ছড়ায়। হরিয়ানার ফরিদাবাদে ৪০০ কেজি আরডিএক্স উদ্ধারের পরপরই দিল্লিতে জোরাল বিস্ফোরণ হয়। কমপক্ষে ১১ জনের মৃত্যুর খবর মেলে। যে বিস্ফোরণের সঙ্গে জইশের মহিলা শাখা অর্থাৎ সাদিয়া আজাহারের যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে খবর উঠে আসে। অপারেশন সিঁদূরের আঘাতে নিহত ইউসুফ আজাহারের স্ত্রী সাদিয়া আজাহার জইশের যে মহিলা সংগঠনের মাথায় রয়েছে,সেই সংগঠনই দিল্লি বিস্ফোরণে জড়িত বলে প্রাথমিক সূত্রে খবর।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

