Kalpataru Divas 2025: আজ পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব, সকাল থেকেই ভক্তদের ভিড় কাশীপুর উদ্যানবাটি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের রামকৃষ্ণ মিশনে (দেখুন ভিডিও)
শুধু কাশীপুর নয় মা সারদার জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরেও আজ পালিত হচ্ছে কল্পতরু উত্সব। চলছে বিশেষ মঙ্গলারতি পূজাপাঠ সহ নানান অনুষ্ঠান। যোগ দিয়েছেন দূর দূরান্ত থেকে আসা অসংখ্য দর্শণার্থী।
আজ পয়লা জানুয়ারি কল্পতরু উত্সব। ১৮৮৬ সালের আজকের দিনেই কাশীপুর উদ্যানবাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব, গিরিশ ঘোষ সহ ৩০ জন গৃহী ভক্তকে আশীর্বাদ করে বলেছিলেন 'তোমাদের চৈতন্য হোক। 'ঠাকুরের এই আশীর্ব্বাণীকে স্মরণ করে শুরু হয় কল্পতরু উৎসব। সকাল থেকেই ভক্তদের ভিড় উদ্যানবাটিতে। রামকৃষ্ণদেবের আশীর্বাদ ও কল্পতরু স্থান দর্শন করতে আসেন সাধারণ মানুষও। শুধু কাশীপুর নয় মা সারদার জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরেও আজ পালিত হচ্ছে কল্পতরু উত্সব। চলছে বিশেষ মঙ্গলারতি পূজাপাঠ সহ নানান অনুষ্ঠান। যোগ দিয়েছেন দূর দূরান্ত থেকে আসা অসংখ্য দর্শণার্থী।
Kolkata, West Bengal: Kalpataru Divas, celebrated annually on January 1, marks the day in 1886 when devotees believe Ramakrishna manifested as an avatar. Held primarily at Kashipur Udyanbati near Kolkata, this sacred festival draws thousands of followers seeking blessings for a… pic.twitter.com/nrEtg0Z0qe
— IANS (@ians_india) January 1, 2025
নদীয়ার কল্যাণীতে রামকৃষ্ণ মিশনে আজ সকালে মঙ্গলারতির মধ্য দিয়ে উত্সবের সূচনা হয়.অনুষ্ঠিত হয় শ্রীশ্রী ঠাকুরের পূজাপাঠ ও পুষ্পাঞ্জলী। রামকৃষ্ণ পুঁথি পাঠ করেন স্বামী দুর্গানাথানন্দ মহারাজ।
জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে দিনটি। আশ্রমের অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দ মহারাজ জানান,আজ ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে বিশেষ পুজো।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 2025 04:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

