Mohanlal: মোহনলালের সিনেমায় বাধা দেওয়ায় দলের প্রভাবশালী নেতাকে সাসপেন্ড বিজেপির

এমপুরান সিনেমাটি দেশবিরোধী বিষয় ও ধর্মীয় হিংসার প্রচার করছে বলে এর প্রদর্শনে বন্ধ করতে কেরল হাইকোর্টের দ্বারস্থ হন কেরলের থির্সুর জেলার বিজেপি নেতা ভিজেশ ভেত্তাম ( Vijeesh Vettam)।

Mohanlal: মোহনলালের সিনেমায় বাধা দেওয়ায় দলের প্রভাবশালী নেতাকে সাসপেন্ড বিজেপির
Actor Mohanlal Visits Wayanad Landslide affected areas (Photo Credits: ANI)

মোহনলালের সিনেমা 'L2: এমপুরান'(L2: )- নিয়ে বিতর্কের জল বহুদূর গড়াল। মোহনলালের সিনেমার বিরোধিতা করার জন্য বিজেপি নেতাকে দল সাসপেন্ড করা হল। এমপুরান সিনেমাটি দেশবিরোধী বিষয় ও ধর্মীয় হিংসার প্রচার করছে বলে এর প্রদর্শনে বন্ধ করতে কেরল হাইকোর্টের দ্বারস্থ হন কেরলের থির্সুর জেলার বিজেপি নেতা ভিজেশ ভেত্তাম ( Vijeesh Vettam)। কিন্তু আদালত বিজেপি নেতার আবেদন খারিজ দেয়। এরপর থির্সুরের দলীয় কমিটির নেতা ভিজেশ ভেত্তাম-কে সাসপেন্ড করল বিজেপি।

মহাতারকা অভিনেতা মোহনলালের সিনেমা 'এমপুরান'(Empuraan)-এ ২০০২ গুজরাট দাঙ্গার দৃশ্য রাখা নিয়ে জোর বিতর্কে চলছে। এই সিনেমাকে দেশবিরোধী অ্য়াখা দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন ডানপন্থী কর্মী-সমর্থক বলে দাবি করা বেশ কয়েকজন। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই ইস্যুতে বেশ সাবধান। গুজরাট দাঙ্গার চিত্রণ নিয়ে বিতর্কের পরে মোহনলালের এই সিনেমায় ২৪টি কাট করা হয়েছে বলে অভিযোগ। যদিও বিতর্ক এড়িয়ে থাকতে প্রযোজনা সংস্থা এই কাটগুলি স্বেচ্ছায় করা হয়েছে।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 01, 2025 06:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).