Drunk Professor Viral Video: ভর দুপুরে রাস্তায় ডিগবাজি, ভাইরাল মদ্যপ অধ্যাপকের কীর্তি
রেওয়া জেলার সরকারি গার্লস কলেজের অধ্যাপক তিনি।
নয়াদিল্লিঃ টলমল করছে পা। উঠে দাঁড়ানোর চেষ্টা করেও বারবার পড়ে যাচ্ছেন রাস্তায়। প্রকাশ্যে রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন এক ব্যক্তি। সম্প্রতি ভাইরাল(Viral) হয়েছে এমনই একটি ভিডিয়ো(Video)। জানা গিয়েছে, ঘটনাটি মধ্য প্রদেশের। আর ভিডিয়োতে দেখতে পাওয়া ব্যক্তি পেশায় অধ্যাপক। রেওয়া জেলার সরকারি গার্লস কলেজের অধ্যাপক তিনি। শনিবার, দুপুরে প্রকাশ্যে মদ্যপ অবস্থায় দেখা যায় ওই ব্যক্তিকে। এমন অবস্থা যে মাথা তুলে সোজা হয়ে দাঁড়াতেই পারছেন না তিনি। প্রাথমিকভাবে তাঁর অবস্থা দেখে পথচারীরা ভেবেছিলেন যে অসুস্থ তিনি। হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য ডাকা হয় অ্যাম্বুল্যান্সও।
রাস্তায় মদ্যপ অধ্যাপকের কাণ্ড দেখে হতবাক নেটপাড়া
সেই মতো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এসে হাজির হয় অ্যাম্বুল্যান্সও। কিন্তু পরে তাঁকে পরীক্ষা করে দেখা যায়, আকণ্ঠ মদ্যপান করেছেন তিনি। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁর কলেজ কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তি চুক্তিভিত্তিক অধ্যাপক। সংশ্লিষ্ট কমিটির সঙ্গে কথা বলে অবশ্যই এই বিষয়ে তদন্ত করা হবে বলে জানান কলেজের প্রিন্সিপাল।
ভর দুপুরে রাস্তায় ডিগবাজি, ভাইরাল মদ্যপ অধ্যাপকের কীর্তি
#WATCH | MP: Govt Girls College Professor Caught In Inebriated State On Road In Rewa#MadhyaPradesh #MPNews #Rewa pic.twitter.com/Kt9hJG9YkH
— Free Press Madhya Pradesh (@FreePressMP) March 29, 2025
(The above story first appeared on LatestLY on Mar 31, 2025 09:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

