Earthquake In Myanmar Video: ধ্বংসস্তূপের নীচে বাঁচাও বাঁচাও আর্তি, শব্দ শুনে বৃদ্ধা ঠাকুমা-সহ ২ নাতনিকে খুঁজল স্নিফার ডগ, দেখুন ভিডিয়ো

Earthquake In Myanmar Video: ধ্বংসস্তূপের নীচে বাঁচাও বাঁচাও আর্তি, শব্দ শুনে বৃদ্ধা ঠাকুমা-সহ ২ নাতনিকে খুঁজল স্নিফার ডগ, দেখুন ভিডিয়ো
Earthquake In Myanmar (Photo Credit: X/Screengrab)

মায়ানমারে (Myanmar Earthquake) ভয়াবহ ভূমিকম্পের জেরে ২ হাজারের বেশি মানুষের মৃত্য়ু হয়েছে। আরও কতজন যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এখনও পর্যন্ত, তার হিসেব নেই। মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পের জেরে প্রায় প্রতিদিন এক একটি করে ভয়াবহ ছবি উঠে আসতে শুরু করেছে। এবারও ধ্বংসস্তূপের নীচে থেকে এক মহিলার আর্ত চিৎকার শোনা যায়। যা শুনতে পেয়ে সেখানে উদ্ধারকারী দলের সদস্যরা যেমন হাজির হন, তেমনি স্নিফার ডগও চলে যায় । দেখা যায় ধ্বংসস্তূপের নীচে এক বৃদ্ধা চাপা পড়ে রয়েছেন। ওই বৃদ্ধার সঙ্গে তাঁর দুই নাতনিকেও দেখা যায়, যাঁরা ধ্বংসস্তূপে আটকে পড়েছেন। এমন ছবি প্রকাশ্যে আসতেই উদ্ধারকারী দলের সদস্যরা তাঁদের বের করার চেষ্টা শুরু করেন। অবশেষে উদ্ধারকারী দলের প্রচেষ্টায় ওই বৃদ্ধা এবং তাঁর নাতনিদের বাইরে বের করে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: Strong Earthquake In Myanmar Video: শক্তিশালী ভূমিকম্পের জের, আগুন লেগে ভেঙে পড়ল বিশ্ববিদ্যালয়, দেখুন মায়ানমারের ভয়াবহ ভিডিয়ো

দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো যেখানে কিশোরীরা তাঁদের বৃদ্ধা ঠাকুমার সঙ্গে ধ্বংসস্তূপের নীচে আটকে ছিলেন...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 01, 2025 02:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).