Union Budget 2024-25: বাজেটে বৈষম্যের অভিযোগে সরব ইন্ডিয়া, বুধে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি
বিহার এবং অন্ধ্রপ্রদেশে একাধিক প্রকল্পের খাতে বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। অথচ পশ্চিমবঙ্গের মত বিরোধী রাজ্যগুলোকে কার্যত বঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব 'ইন্ডিয়া' জোট।
নয়া দিল্লিঃ মঙ্গলবার, ২৩ জুলাই সংসদে ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024-25) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। মোদী ৩.০ সরকারের বাজেট শোনার পর থেকেই অসন্তোষ প্রকাশ করতে শুরু করে বিরোধীরা। বিহার (Bihar) এবং অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) একাধিক প্রকল্পের খাতে বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। অথচ পশ্চিমবঙ্গের মত বিরোধী রাজ্যগুলোকে কার্যত বঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব 'ইন্ডিয়া' জোট।
আরও পড়ুনঃ আমদানি শুল্কে হ্রাস, দাম কমছে সোনা, রুপো সহ ক্যানসারের ওষুধের
নরেন্দ্র মোদীর তৃতীয়বার ক্ষমতায় আসার ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ডুর (Chandrababu Naidu) টিডিপি (TDP) এবং বিহারে নীতিশ কুমারের (Nitish Kumar) জেডিইউ (JDU) এর বড় ভূমিকা রয়েছে। তাই এনডিএ জোট শরিক দুই দলকে 'ঘুষ দেওয়া হয়েছে' বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এই বাজেটকে 'কুর্সি বাঁচাও বাজেট' বলেও কটাক্ষ করেছেন। বাজেট এমন বৈষম্যের (Discriminatory Budget) প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী জোট। আগামীকাল বুধবার ২৪ জুলাই সংসদে ইন্ডিয়া (I.N.D.I.A) জোট শরিকের সাংসদেরা বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন।
বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি...
INDIA Alliance MPs to protest in Parliament tomorrow, 24th July, morning alleging the #UnionBudget2024 to be a “discriminatory budget”
— ANI (@ANI) July 23, 2024
এদিন বাজেট অধিবেশন সমাপ্ত হওয়ার পর ইন্ডিয়া জোট (I.N.D.I.A) শরিকেরা বৈঠকে বসেন। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) বাসভবনে বৈঠক আয়োজিত হয়েছিল। আর সেই বৈঠকেই বুধবার সংসদে 'বাজেট বৈষম্য' ঘিরে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি নির্ধারিত হয়েছে।
(The above story first appeared on LatestLY on Jul 23, 2024 07:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

