IIT Baba Abhay Singh Detained: হোটেলে গাঁজার নেশায় বুঁদ আইআইটি বাবা অভয় সিং, আটক, দেখুন ভিডিয়ো

IIT Baba Abhay Singh Detained: হোটেলে গাঁজার নেশায় বুঁদ আইআইটি বাবা অভয় সিং, আটক, দেখুন ভিডিয়ো
IIT Baba Abhay Singh (Photo Credit: ANI/X)

আইআইটি বাবা অভয় সিংকে (IIT Baba Abhay Singh) আটক করা হল জয়পুরে (Jaipur)। গাঁজা রাখার অভিযোগে অভয় সিংকে আটক করে পুলিশ। এনডিপিএস ধারায় অভয় সিংকে আটক করা হয় বলে খবর। আটকের পর অভয় সিংয়ের দাবি, গাঁজা তাঁর কাছে প্রসাদ। তাই তিনি সঙ্গে রেখেছেন। আইআইটি বাবার আটকের খবরে চাঞ্চল্য ছড়ায়। এ বিষয়ে জয়পুরের পুলিশ আধিকারিক জানান, তাঁরা খবর পান, জয়পুরের একটি হোটেলে উঠেছেন অভয় সিং। ওই হোটেলে তিনি আত্মহত্যা করতে পারেন বলে খবর ছড়ায়।  যে খবর পেতেই পুলিশ ওই হোটেলে হাজির হয়। তবে হোটেলে হাজির হতেই, অভয় সিংকে অন্য  রূপে দেখা যায়। আইআইটি বাবা গাঁজার নেশায় বুঁদ বলে নজরে আসে। যার জেরে আইআইটি বাবাকে পুলিশ আটক করে। তবে অভয় সিংয়ের কাছ থেকে যে গাঁজা উদ্ধার হয়, তা অত্যন্ত কম পরিমাণের। ফলে তাঁকে জামিনে মুক্ত করা হয়। প্রয়োজনে অভয় সিংকে আবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জয়পুর পুলিশের তরফে জানানো হয়।

গাঁজা রাখার অভিযোগে গ্রেফতার আইআইটি বাবা অভয় সিং...

 

জামিনে মুক্ত হয়ে অভয় সিং কী বললেন দেখুন...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 03, 2025 05:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).