Union Budget 2024-25: আমদানি শুল্কে হ্রাস, দাম কমছে সোনা, রুপো সহ ক্যানসারের ওষুধের

অর্থমন্ত্রী জানালেন, সোনা এবং রুপোর উপর থেকে ৬ শতাংশ শুক্ল এবং প্ল্যাটিনামের উপর থেকে ৬.৫ শতাংশ শুল্ক কমিয়ে দেওয়া হবে।

Union Budget 2024-25: আমদানি শুল্কে হ্রাস, দাম কমছে সোনা, রুপো সহ ক্যানসারের ওষুধের
Gold Price will Reduce (Photo Credits: X)

 Union Budget 2024-25: নতুন বছরেরর শুরু থেকেই চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে সোনা এবং রুপোর দাম। তবে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে সোনা, রুপো, প্ল্যাটিনামের উপর আমদানি শুল্ক কমিয়ে নেওয়ায় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আমদানি শুল্ক কমিয়ে নেওয়ার ফলে সোনা, রুপোর দাম কমতে চলেছে। অর্থমন্ত্রীর ঘোষণায় স্বর্ণ ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা সকলের মুখে হাসি ফুটেছে। জানিয়েছেন, সোনা এবং রুপোর উপর থেকে ৬ শতাংশ শুক্ল এবং প্ল্যাটিনামের উপর থেকে ৬.৫ শতাংশ শুল্ক কমিয়ে দেওয়া হবে। এছাড়া অর্থমন্ত্রী এও জানালেন, ক্যানসারের (Cancer) তিনটি জীবনদায়ী ওষুধ মৌলিক শুক্ল থেকে ছাড় পাবে। ফলে দাম কমবে ক্যানসারের ওষুধেরও। এছাড়া দাম কমছে মোবাইল ফোনের।

আরও পড়ুনঃ ঘরে ঘরে বিদ্যুতের বিলে সাশ্রয় আনতে 'প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলী যোজনা'র ঘোষণা

দাম কমছে সোনা, রুপোর...

 

দাম কমছে ক্যানসারের ওষুধের... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 23, 2024 12:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).