Horrific Pitbull Attacks Video: যুবকের উপর ঝাঁপিয়ে পড়ল পিটবুল, টেনে, হিঁচড়ে, কামড়ে রক্তাক্ত করে দিল, দেখুন ভিডিয়ো

Horrific Pitbull Attacks Video: যুবকের উপর ঝাঁপিয়ে পড়ল পিটবুল, টেনে, হিঁচড়ে, কামড়ে রক্তাক্ত করে দিল, দেখুন ভিডিয়ো
Pitbull Attack (Photo Credit: X/Screengrab)

নয়ডায় ফের পিটবুলের (Pitbull) হানাদারি। এবার নয়ডায় (Noida) পিটবুল হামলা চালাল সারমেয়র (Dog) দেখাশোনাকারী এক যুবকের উপর। নয়ডার ১০৮ নম্বর সেক্টরে পিটবুলের হামলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক ব্যক্তিকে। যে ফুটেজ সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় যে ভিডিয়ো রেকর্ড হয়, সেখানে দেখা যায়, পিটবুলের হামলায় ওই যুবক প্রথমে চিৎকার শুরু করেন। এরপর রক্তাক্ত অবস্থায় ওই যুবক কাঁদতে শুরু করেন। সেই সঙ্গে পিটবুলকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ওই যুবককে কামড়ে, হেঁচড়ে টেনে কার্যত ক্ষতবিক্ষত করে ফেলে কুকুরটি। ওই যুবকের উপর পিটবুলটি যেভাবে হামলা চালায়,তা দেখে অবাক হয়ে যান অনেকেই। প্রসঙ্গেত এই প্রথম নয়। এর আগেও একাধিকবার পিটবুলের হামলায় একাধিক ব্যক্তির জখম হওয়ার খবর মিলেছে। এবারও সেই ঘটনার অন্যথা হয়নি।

দেখুন পিটবুল কীভাবে ক্ষতবিক্ষত করে দেয় যুবককে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).