Egypt: মিশরের সাক্কারাতে মিলল ২,৬০০ বছরেরও বেশি পুরোনো ৫৯টি কফিন, রয়েছে মমিও

মিশরের কায়রোতে মিলল ৫৯টি সিল করা কফিন, বেশিরভাগের মধ্যেই মমি রয়েছে। এই কফিনগুলি ২,৬০০ বছরেরও বেশি পুরনো বলে দাবি প্রত্নতত্ববিদদের। তিনটি কুয়োয় পুঁতে রাখা হয়েছিল এগুলিকে। মিশরের পর্যটন মন্ত্রী শনিবার জানান, নেক্রোপলিসে কয়েক ডজন প্রাচীন কফিনের সন্ধান করেছেন প্রত্নতত্ত্ববিদরা।

Egypt: মিশরের সাক্কারাতে মিলল ২,৬০০ বছরেরও বেশি পুরোনো ৫৯টি কফিন, রয়েছে মমিও
মমি/ প্রতীকী ছবি (Picture Credits: wikimedia comons)

কায়রো, ৪ অক্টোবর: মিশরের (Egypt) সাক্কারাতে (Saqqara) মিলল ৫৯টি সিল করা কফিন, বেশিরভাগের মধ্যেই মমি রয়েছে। এই কফিনগুলি ২,৬০০ বছরেরও বেশি পুরনো বলে দাবি প্রত্নতত্ববিদদের। তিনটি কুয়োয় পুঁতে রাখা হয়েছিল এগুলিকে। মিশরের পর্যটন মন্ত্রী শনিবার জানান, নেক্রোপলিসে কয়েক ডজন প্রাচীন কফিনের সন্ধান করেছেন প্রত্নতত্ত্ববিদরা।

খালিদ এল-আনানি এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সাক্কারার বিখ্যাত জোসের স্টেপ পিরামিড এটি। এখান থেকেই পাওয়া গিয়েছে কফিনগুলি। মমির কফিনকে বলা হয় সার্কোফাগি, একটি খুলে ভেতরের মমিও দেখানো হয়। বেশ কয়েকজন বিদেশি কৃটনীতিকও হাজির ছিলেন। সাক্কারা মালভূমিতে অন্তত ১১টি পিরামিড রয়েছে, এগুলিতে রয়েছে কয়েকশো প্রাচীন কবর। ২৯২০ খ্রীষ্টপূর্বাব্দ থেকে ২৭৭০ খ্রীষ্টপূর্বাব্দ আবার ৩৯৫ খ্রীষ্টাব্দ থেকে ৬৪২ খ্রীষ্টাব্দ পর্যন্ত বহু রাজারাজড়া ও আধিকারিকের মমি রয়েছে এখানে।

আরও পড়ুন, হাথরাসের জেলা শাসকের পদত্যাগ চেয়ে মামলার পূর্ন তদন্তের দাবি করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভডরা

তিনি আরও জানান, আরও অসংখ্য কফিন রয়েছে এখানে যেগুলি এখনও খনন করা হয়নি। এটি একটি বড় আবিষ্কারের সূচনা বলে তিনি মনে করছেন। গত মাসে পুরাতত্ত্ববিদরা উদ্ধার হওয়া প্রথম ১৩টি কফিনের কথা জনসমক্ষে আনেন। ৩৬ ফুট গভীর কুয়ো থেকে আবিষ্কার হয় এগুলি। সাক্কারা হল মিশরের প্রাচীন রাজধানী মেমফিসের গোরস্থানের একটি অংশ। এখানেই রয়েছে গিজার জগৎ বিখ্যাত পিরামিড।

(The above story first appeared on LatestLY on Oct 04, 2020 07:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).