Wild Bear Hugs Shivling Video: পরম যত্নে শিবলিঙ্গ আঁকড়ে ধরছে ভালুক, চণ্ডিমাতা মন্দিরের ভিডিয়ো সামনে আসতেই আপ্লুত মানুষ, দেখুন

Wild Bear Hugs Shivling Video: পরম যত্নে শিবলিঙ্গ আঁকড়ে ধরছে ভালুক, চণ্ডিমাতা মন্দিরের ভিডিয়ো সামনে আসতেই আপ্লুত মানুষ, দেখুন
Bear Hugs Shivling (Photo Credit: X/Screengrab)

শিবলিঙ্গকে ( Shivling) জড়িয়ে ধরছে কখনও আঁকড়ে ধরছে ভালুক। এবার এমনই একটি ছবি দেখা গেল ছত্তিশগড়ের চণ্ডীমাতা মন্দিরে। যেখানে বন্য ভালুক মন্দিরে হাজির হয়ে শিবলিঙ্গকে আঁকড়ে ধরতে শুরু করে। মধ্যপ্রদেশের উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরের জ্যোর্তিলিঙ্গের অনুকরণে এই শিবলিঙ্গ তৈরি হয়েছে ছত্তিশগড়ে (Chhattisgarh)। এবার সেই শিবলিঙ্গকে আঁকড়ে ধরে এক বন্য ভালুক। কালো রঙের ভালুকটি শিবলিঙ্গের কাছে উঠে, বার বার জড়িয়ে ধরতে শুরু করে বলে দেখা যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। বন্য প্রাণীর এই শিবভক্তি দেখে নেটিজেনদের একাংশ আপ্লুত হয়ে ওঠেন।

দেখুন কীভাবে শিবলিঙ্গ  আঁকড়ে ধরতে শুরু করে ভালুকটি...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 17, 2025 02:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).