Rinku Singh: গোপনে বাগদান সারলেন রিঙ্কু সিং, শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন, পাত্রী লোকসভার সাংসদ

রিঙ্কুর বাগদানের খবর কাকপক্ষীতেও টের পায়নি। ভারত তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা ক্রিকেটারের পাত্রী কে? সেই জল্পনাই শুরু হয়েছে বিভিন্ন মহলে।

Rinku Singh: গোপনে বাগদান সারলেন রিঙ্কু সিং, শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন, পাত্রী লোকসভার সাংসদ
Rinku Singh, Samajwadi Party MP Priya Saroj (Photo Credits: X)

শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। ইতিমধ্যেই নাকি পছন্দের নারীর সঙ্গে বাগদানও সেরে ফেলেছেন, সদ্য তেমনই খবর সামনে এসেছে।রিঙ্কুর বাগদানের খবর কাকপক্ষীতেও টের পায়নি। ভারত তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা ক্রিকেটারের পাত্রী কে? সেই জল্পনাই শুরু হয়েছে বিভিন্ন মহলে। ঘোর রাজনীতিবিদের সঙ্গে ঘর বাঁধতে চলেছে রিঙ্কু। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সমাজবাদী পার্টির (Samajwadi Party) সাংসদ প্রিয়া সরোজের (Priya Saroj) সঙ্গে বাগদান সেরেছেন ক্রিকেটার। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মছলিশহর লোকসভার সাংসদ প্রিয়া এবং ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং খুব শিগগিরিই গাঁটছড়া বাঁধবেন।

চুপিচুপি বাগদান সারলেন রিঙ্কু সিংঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 17, 2025 06:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).