Chhattisgarh Fire: জেপি নগর চকের দোকানে আচমকাই ভয়াবহ বিস্ফোরণ, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, দেখুন ভিডিয়ো
ছত্তিশগড়ে একটি রেস্তোরাঁয় সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার রাতে জেপি নগর চকের ভিল্লাই ক্যাম্প ২-তে একটি দোকানে ঘটনাটি ঘটে।
ছত্তিশগড়ে (Chhattisgarh) একটি রেস্তোরাঁয় সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার রাতে জেপি নগর চকের ভিল্লাই ক্যাম্প ২-তে একটি দোকানে ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, প্রথমে একটি সিলিন্ডার থেকে আগুন লাগে। কিছু সময়ের মধ্যে কমপক্ষে ৬ থেকে ৮টি সিলিন্ডার ফেটে ওঠে। যার ফলে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। আতঙ্কিত হন এলাকাবাসীরা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। ভষ্মীভূত হয়ে পড়ে রেস্তোরাঁর একাধিক সম্পত্তি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রায় ১০ লক্ষ টাকার জিনিসপত্র নষ্ট হয়েছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এমনকী আগুন আপাতত নিয়ন্ত্রণে চলে এসেছে বলেই জানা যাচ্ছে।
দেখুন ভিডিয়ো
Durg, Chhattisgarh: A gas cylinder explosion occurred at Mahadev Caterers in Bhilai Camp 2, JP Nagar Chowk, Six out of eight cylinders burst, causing panic. Police and fire brigade teams responded quickly. Equipment worth over ₹10 lakh was destroyed, but no casualties were… pic.twitter.com/rzX9TLJ0X9
— IANS (@ians_india) January 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 17, 2025 10:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

