Shah Rukh Khan: টার্গেটে ছিলেন শাহরুখও, মন্নতের বাইরে অজ্ঞাত পরিচয়ের আনাগোনা, ভাইরাল ভিডিয়ো

দুষ্কৃতিদের টার্গেটে বলিউড। একদিকে যখন অভিনেতা সইফ আলি খানের ওপর হামলা নিয়ে শোড়গোল পড়েছে গোটা দেশে, তখন অন্যদিকে শুক্রবার একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে আনল মুম্বই পুলিশ।

Shah Rukh Khan: টার্গেটে ছিলেন শাহরুখও, মন্নতের বাইরে অজ্ঞাত পরিচয়ের আনাগোনা, ভাইরাল ভিডিয়ো

দুষ্কৃতিদের টার্গেটে বলিউড। একদিকে যখন অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলা নিয়ে শোড়গোল পড়েছে গোটা দেশে, তখন অন্যদিকে শুক্রবার একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে আনল মুম্বই পুলিশের তদন্তকারী আধিকারিকরা। দুষ্কৃতির টার্গেট শুধু সইফ ছিলেন না, এই তালিকায় রয়েছে সুপারস্টার শাহরুখ খানও (Shah Rukh Khan)। এই তত্ত্ব শুক্রবারেই সামনে আসে। এবার মন্নতে লাগানো একটি সিসিটিভি ক্যামেরাও ফুটেজে তার প্রমাণও মিলল। জানা যাচ্ছে, গত মঙ্গলবার অর্থাৎ ১৪ জানুয়ারি রাত ২টো ৪২-এ এক ব্যক্তি মন্নতে ঢোকার চেষ্টা করছিলেন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শাহরুখের বাড়িতে যে ব্যক্তি ঢোকার চেষ্টা করছিল আর সইফের ওপর যে হামলা করেছিল, দুজনেই এক।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 17, 2025 09:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).