PM Narendra Modi: সতীশ শাহের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, দেখুন পোস্ট
বলিউডে আরও এক নক্ষত্রপতন। আসরানি পর প্রয়াত সতীশ শাহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
বলিউডে আরও এক নক্ষত্রপতন। আসরানি পর প্রয়াত সতীশ শাহ (Satish Shah)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। শনিবার দুপুরে মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারসূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। এদিকে সতীশ শাহের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি লেথেন, সতীশ শাহের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় বিনোদন জগতে সত্যিকারের কিংবদন্তী হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর কৌতুক অভিনয় অনেকের মুখে হাসি ফুটিয়েছিল। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা রইল।
দেখুন পোস্ট
PM Narendra Modi tweets, "Deeply saddened by the passing of Shri Satish Shah Ji. He will be remembered as a true legend of Indian entertainment. His effortless humour and iconic performances brought laughter into countless lives. Condolences to his family and admirers. Om Shanti" pic.twitter.com/4u3EX8XqS4
— IANS (@ians_india) October 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 25, 2025 08:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

