Earthquake in Afghanistan: বিধ্বংসী ভূমিকম্পে আফগানিস্তানে মৃত ২০০০, আর্তনাদ তালিবানদের
ভূমিকম্পটির উৎসস্থল ছিল হেরাট থেকে ৪০ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের পরে পাঁচটি ‘আফটার শক’ অনুভূত হয় স্থানীয়দের। ধ্বংস হয়ে গিয়েছে ছয়টি গ্রাম। ধ্বংসাবশেষে চাপা পড়ে শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে।
হেরাট, ৮ অক্টোবরঃ শনিবার পশ্চিম আফগানিস্তানকে আঘাত হেনেছে বিধ্বংসী ভূমিকম্প (Earthquake in Afghanistan)। মুহুর্মুহু ভেঙে পড়েছে ঘরবাড়ি, বহুতল। ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল জারি রয়েছে আফগানিস্তান (Afghanistan) জুড়ে। যত সময় এগিয়েছে জমতে শুরু করেছে লাশের পাহাড়। তালিবান (Taliban) শাসিত রাজ্যে ক্রমেই বেড়েই চলেছে মৃতের সংখ্যা। আজ রবিবার সকালে তালিবানি মুখপাত্র তরফে জানানো হয়েছে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ এর গণ্ডি ছাড়িয়ে ২০০০ ছুঁইছুঁই।
আরও পড়ুনঃ এক মাসের মধ্যে ফের ভূমিকম্প মণিপুরে, ৩.২ মাত্রায় কেঁপে উঠল কাংপোকপি
শনিবার আফগানিস্তানের উত্তর-পশ্চিমের হেরাট (Herat) প্রদেশে তীব্র আঘাত হানে ভূমিকম্প। ভূমিকম্পটির উৎসস্থল ছিল হেরাট থেকে ৪০ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের পরে পাঁচটি ‘আফটার শক’ অনুভূত হয় স্থানীয়দের। ধ্বংস হয়ে গিয়েছে ছয়টি গ্রাম। ধ্বংসাবশেষে চাপা পড়ে শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যার নিরিখে আফগানিস্তান তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের মুখপাত্র আবদুল ওয়াহিদ রায়ান জানান, হেরাটের ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রাথমিকভাবে বেশি বলা হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের একটি রিপোর্টে বলা হয়েছে, এই কম্পনের জেরে ৪৬৫টি বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও ১৩৫টি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুনঃ হামাস হামলায় জ্বলছে ইজরায়েল, যুদ্ধমুখী দুই দেশে মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল
এর আগে ২০২২ সালের জুন মাসে এমনই এক ভয়াল ভূমিকম্পের সাক্ষী থেকেছিল আফগানিস্তান। সেই ভূমিকম্প আঘাত হেনেছিল পূর্ব আফগানিস্তানে। পাকিস্তানের উত্তরপশ্চিম সীমান্ত লাগোয়া পার্বত্য অঞ্চলের সেই ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১০০০ জন।
(The above story first appeared on LatestLY on Oct 08, 2023 12:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

