Uttar Pradesh Viral Video: রিল বানানোর ধুম! টোটো-র মাথার দাঁড়িয়ে নাচ মর্গকর্মীর, কীভাবে মারা গেলেন দেখুন
আচমকা টোটো চলতে শুরু করায় সটান নীচে আছাড় খেলেন বছর পঞ্চাশের চন্দ্রশেখর রাওয়াত।
রিল বানানোর ধুম! টোটো-র মাথার উপর চড়ে রিল (Reel) বানাতে গিয়ে নিজের মৃত্যু ডেকে আনলেন এক ব্যক্তি। আচমকা টোটো চলতে শুরু করায় সটান নীচে আছাড় খেলেন বছর পঞ্চাশের চন্দ্রশেখর রাওয়াত। তড়িঘড়ি আসে পাশের মানুষজন ছুটে এসে তাঁকে তুলে কাছের হাসপাতালে নিয়ে যান। কিন্তু প্রাণে বাঁচলেন না চন্দ্রশেখর। জানা যাচ্ছে, মৃত ব্যক্তি পেশায় একজন মর্গকর্মী ছিলেন। জীবনদশায় শত শত মানুষের ময়নাতদন্তের সাক্ষী ছিলেন তিনি। এক ঝটকাতেই প্রাণ গেল সেই মর্গকর্মীর। উত্তরপ্রদেশের গাজিপুরে রিল বানাতে গিয়ে দুর্ঘটনার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
টোটোর মাথায় উঠে রিল বানাতে গিয়ে পড়ে মৃত্যুঃ
50 साल के चंद्रशेखर रावत ने अपनी जिंदगी में सैकड़ों पोस्टमार्टम कराए। बॉडी चीरने–फाड़ने का काम किया। वही चंद्रशेखर ई रिक्शा पर चढ़कर डांस कर रहा था। अचानक नीचे गिरा और मौत हो गई।
📍जिला गाजीपुर, यूपी pic.twitter.com/rMUfWO26fM
— Sachin Gupta (@SachinGuptaUP) March 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 28, 2025 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

