Kunal Kamra: স্বস্তি পেলেন কুণাল কামরা, 'গদ্দার' মন্তব্যে অন্তবর্তীকালীন আগাম জামিন পেলেন কৌতুকশিল্পী
শেষ পর্যন্ত স্বস্তি পেলেন কুণাল কামরা (Kunal Kamra)। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টের তরফে কুণাল কামরাকে অন্তর্বতীকালীন আগাম জামিন দেওয়া হয়। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) 'গদ্দার' বলে যে মন্তব্য করেন কুণাল কামরা। তার বিরুদ্ধে জোর বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে। কুণাল কামরাকে থানায় হাজিরা দিতে হবে বলেও নির্দেশ দেয় খার থানার পুলিশ। ৩১ মার্চের মধ্যে কুণাল কামরাকে থানায় যেতে হবে বলে স্পষ্ট জানায় পুলিশ। এরপরই কৌতুকশিল্পী মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন অন্তবর্তীকালীন আগাম জামিনের আবেদন করে। কামরার সেই জামিনের আবেদন শুক্রবার মঞ্জুর করে মাদ্রাজ হাইকোর্ট।
কুণাল কামরার আগাম জামিনের আবেদন মঞ্জুর করল আদালত...
Madras High Court grants interim anticipatory bail to comedian Kunal Kamra in case relating to jokes on Maharashtra deputy CM Shinde
— Press Trust of India (@PTI_News) March 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 28, 2025 05:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

