Hajj 2025: পরিবারের সঙ্গে হজে যাওয়ার পরিকল্পনা করছেন! বড় নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব

ইসলামিক ক্যালেন্ডরের জিলহিজ্জা মাসের অষ্টম থেকে দ্বাদশ দিনের মধ্যে মক্কা-মদিনা ও তার আশপাশের পবিত্র স্থানে যাত্রা করা হয়। এটিই হজযাত্রা নামে পরিচিত

Hajj 2025: পরিবারের সঙ্গে হজে যাওয়ার পরিকল্পনা করছেন! বড় নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব
Hajj (Photo Credits: X)

প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম মানুষ হজ করতে যান। ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হল হজ (Hajj 2025) যাত্রা। ইসলাম ধর্মাবলম্বী প্রতিটি সক্ষম ব্যক্তিকে জীবনে অন্তত একবার হজযাত্রা করতে হয়। আল্লাহকে প্রসন্ন করা ও নিজের পাপের ক্ষমা চাওয়াই হজযাত্রার মূল উদ্দেশ্য। ইসলামিক ক্যালেন্ডরের জিলহিজ্জা মাসের অষ্টম থেকে দ্বাদশ দিনের মধ্যে মক্কা-মদিনা ও তার আশপাশের পবিত্র স্থানে যাত্রা করা হয়। এটিই হজযাত্রা নামে পরিচিত। এই বছর হজে শিশুদের সঙ্গে নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব (Saudi Arabia)। শিশুদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে। হজের ভিড়ের চাপে যাতে শিশুরা কোন ক্ষতির সম্মুখীন না হয় সেই কারণেই এই নির্দেশ কার্যকর করা হচ্ছে।

শিশু নিয়ে হজ নয়ঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 10, 2025 07:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).