Registration for Hajj season 2023: শুরু হল হজে যাওয়ার নাম নিবন্ধন, গোটা বিশ্বের জন্য চালু হতে চলেছে ই-আবেদনের সুবিধা

সৌদি আরব সরকার হজের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে । যেখানে ই-আবেদন করা যাবে। সৌদি আরব সরকারের এ পদক্ষেপের সুফল পাবেন হজ ও ওমরাহ পালনে আগত ব্যক্তিরা।

Registration for Hajj season 2023: শুরু হল হজে যাওয়ার নাম নিবন্ধন, গোটা বিশ্বের জন্য চালু হতে চলেছে ই-আবেদনের সুবিধা
Hajj Pilgrim Photo Credit: Twitter@gulf_news

বৃহস্পতিবার,  ২০২৩ সালে হজের জন্য নিবন্ধন পরিষেবা শুরু করার ঘোষণা করল সৌদি আরব সরকার। তবে এই মুহুর্তে শুধুমাত্র সৌদি আরবের নাগরিক এবং সেখানে বসবাসকারী মুসলিম প্রবাসীরা হজের জন্য আবেদন করতে পারবেন। এর পাশাপাশি সৌদি আরব সরকার শীঘ্রই ভারতসহ সারা বিশ্ব থেকে হজে যাওয়া হজযাত্রীদের বিষয়ে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে  যাতে বিশ্বের কোটি কোটি মানুষ উপকৃত হবে। সৌদি আরব সরকার হজের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে । যেখানে ই-আবেদন করা যাবে। সৌদি আরব সরকারের এ পদক্ষেপের সুফল পাবেন হজ ও ওমরাহ পালনে আগত ব্যক্তিরা। এই অনলাইন সুবিধার মাধ্যমে মানুষ সহজেই হজের জন্য আবেদন করতে পারবেন।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 07, 2023 11:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).