International Tiger Day 2019: দেশে বাঘেদের সংখ্যা ৭০০টি বেড়েছে, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
দেশব্যাপী প্রচার-সচেতনতার ফল মিলল। একটা সময় উদ্বেগের মধ্যে থাকা বাঘের সংখ্য়া বেশ খানিকটা বাড়ল। আজ, সোমবার আন্তর্জাতিক বাঘ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা, দেশে বাঘেদের জন্য সুরক্ষিত অঞ্চল হয়ে উঠেছে।
নয়া দিল্লি, ২৯ জুলাই: All India Tiger Estimation,2018: দেশব্যাপী প্রচার-সচেতনতার ফল মিলল। একটা সময় উদ্বেগের মধ্যে থাকা বাঘের সংখ্য়া বেশ খানিকটা বাড়ল। আজ, সোমবার আন্তর্জাতিক বাঘ দিবস (International Tiger Day 2019) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)-র ঘোষণা, দেশে বাঘেদের জন্য সুরক্ষিত অঞ্চল হয়ে উঠেছে।
এই কারণে দেশে বাঘেদের সংখ্য়া বেড়েছে। চতুর্থ বাঘ সুমারি বা টাইগার সেনসাসের রিপোর্টে দেখা গেল দেশে এখন বাঘের সংখ্যা ২৯৬৭টি। আরও পড়ুন-ছোবল খেয়ে পাল্টা সাপকে কামড়ে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মদ্যপ ব্যক্তি
যা ৫ বছর আগের সংখ্যার চেয়ে প্রায় ৭০০টি-রও বেশি। ২০০৬ সালে দেশে বাঘেদের সংখ্য়া ১৪১১টি-তে নেমে গিয়েছিল। সেবারই প্রথম ব্র্যাঘ্র গণনা/বাঘ সুমারি বা টাইগার সেনসাস শুরু হয়েছিল। তারপর থেকে গত ১৩ বছরে বাঘেদের সংখ্যা ১৫৫৬টি বেড়েছে।
চোরাশিকারীদের দাপট সফলতার সঙ্গে রুখতে পারার ঘটনা বাঘ সুমারিতে পরিষ্কারভাবে ধরা পড়েছে। ২০১৮-য় ১৩টি চোরাশিকারের ঘটনা ঘটে। তার মধ্যে লালগড়ে একটি বাঘকে মারা হয়েছিল। এ ছাড়াও ৫১টি বাঘের অপমৃত্যু হয়েছে। ২০১৪-র বাঘসুমারি অনুযায়ী দেশে সব থেকে বেশি বাঘ ছিল কর্নাটকে৷ সংখ্যাটি ছিল ৪০৬টি।
চারটি বাঘ সুমারিতে দেশজুড়ে বাঘেদের সংখ্য়ার হিসেব
২০০৬: ১৪১১টি
২০১০: ১৭০৬টি
২০১৪: ২২২৬টি
২০১৮: ২৯৬৭টি
(সূত্র- জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ)
(The above story first appeared on LatestLY on Jul 29, 2019 11:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

