Kunal Ghosh: উনি তো বিজেপি সভাপতির মতো মন্তব্য করছেন, রাজ্যপাল বোসকে নিয়ে কটাক্ষ কুণাল ঘোষের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকুম্ভ মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় বইছে। এই অবস্থায় গত বৃহস্পতিবার রাজভবনে গিয়ে নালিশ করে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Kunal Ghosh: উনি তো বিজেপি সভাপতির মতো মন্তব্য করছেন, রাজ্যপাল বোসকে নিয়ে কটাক্ষ কুণাল ঘোষের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) মৃত্যুকুম্ভ মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় বইছে। এই অবস্থায় গত বৃহস্পতিবার রাজভবনে গিয়ে নালিশ করে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপরই মমতার মন্তব্যের সমালোচনা শুরু করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। এবার তাঁর মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর মতে, "রাজ্যপাল এখন বিজেপি নেতাদের মতো কথা বলছেন। বাংলার অবস্থায় এখন অনান্য বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলির থেকে তো ভালোই, এমনকী সিপিএমের জমানায় বাংলার যা পরিস্থিতি ছিল, তার থেকে বর্তমান পরিস্থিতি অনেকটাই ভালো। এই রাজ্যে বিজেপির ভবিষ্যত অন্ধকার। তাই তিনি বিজেপি সভাপতির মতো মন্তব্য করছেন"।

দেখুন কুণাল ঘোষের বক্তব্য

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 21, 2025 10:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).