Goldfish Race: মাছের দৌড় প্রতিযোগিতা! আজব খেলায় মত্ত বহু মানুষ, সরব হল প্রাণী অধিকার কর্মীরা

ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের একটি পানশালার বাইরে প্রতি সপ্তাহে আয়োজিত হয় গোল্ডফিশ দৌড় প্রতিযোগিতা। স্থানীয়রা বেশ উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন এই খেলায়।

Goldfish Race: মাছের দৌড় প্রতিযোগিতা! আজব খেলায় মত্ত বহু মানুষ, সরব হল প্রাণী অধিকার কর্মীরা
Goldfish Race (Photo Credits: X)

মাছের দৌড় প্রতিযোগিতা। এমন আজব প্রতিযোগিতার কথা কখনও শুনেছেন? কিন্তু ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো (San Diego) শহরের একটি পানশালার বাইরে প্রতি সপ্তাহে আয়োজিত হয় গোল্ডফিশ দৌড় প্রতিযোগিতা (Goldfish Race)। স্থানীয়রা বেশ উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন এই খেলায়। তবে সদ্য এই মাছের দৌড় প্রতিযোগিতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরব হন প্রাণী অধিকার কর্মীরা (Animal Rights Activists)। সংস্থার এক কর্মী জাস্টিস ওয়েন্স সর্বপ্রথম মাছের দৌড় প্রতিযোগিতার বিরুদ্ধে আওয়াজ তোলেন। শুধু তাই নয়, এই খেলা বন্ধের দাবি জানিয়ে ওই বারকে চ্যালেঞ্জও ছোঁড়েন জাস্টিস। তিনি জানান, 'এই খেলা মাছেদের উপর চাপ সৃষ্টি করে। তারাও আমাদের মতো সংবেদনশীল প্রাণী... তারা ব্যথা অনুভব করে। তারা ভয় পায়। তাই এই খেলা ভয়াবহ'। জাস্টিসের দাবিকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই ২৯৪ জন একটি স্বাক্ষরপত্রে স্বাক্ষরও করেছেন।

ক্যালিফোর্নিয়ায় মাছের দৌড় প্রতিযোগিতাঃ

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 21, 2025 05:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).