Diwali 2025: ভারতের আলোর উৎসবকে সম্মান, হিন্দুদের দীপাবলিতে ছুটি ঘোষণা করল ট্রাম্পের দেশ

Diwali 2025: ভারতের আলোর উৎসবকে সম্মান, হিন্দুদের দীপাবলিতে ছুটি ঘোষণা করল ট্রাম্পের দেশ
Diwali (Photo Credit: ANI/X)

দীপাবলির (Diwali 2025) আগেই সুখবর। এবার দীপাবলিতে ছুটি থাকবে ক্যালিফোর্নিয়া (California)। মার্কিন যুক্তরাষ্ট্রের (US) এই শহরের গভর্নরের তরফে এই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, দীপাবলিতে আমেরিকার এই প্রদেশে সরকারিভাবে ছুটি থাকবে। আলোর এই উৎসবকে ক্যালিফোর্নিয়া গভর্নর স্টেট হলিডে হিসেবে ঘোষণা করেছেন। যে ঘোষণার পর ভারতীয়দের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।

ক্যালিফোর্নিয়ায় বহু হিন্দু সংগঠন রয়েছে। হিন্দুদের পাশাপাশি একাধিক শিখ সংগঠনও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহরে। সবদিকে লক্ষ্য রেখেই ক্যালিফোর্নিয়ার গভর্নর ছুটি ঘোষণা করেন ভারতের আলোর উৎসবকে সম্মান জানিয়ে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া এবং কানেক্টিকাট দীপাবলিতে ছুটি ঘোষণা করে। পেনসিলভানিয়া, কানেক্টিকাটের পর এবার ক্যালিফোর্নিয়াতেও আলোর উৎসবকে সম্মান জানিয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: Diwali 2025 Correct Date: এ বছর অমাবস্যা পড়েছে ২ দিন, দিপান্বিতা লক্ষ্মী পুজো করবেন কবে, জানুন প্রদীপ জ্বালানোর আসল সময়

দীপাবলিতে ছুটি ঘোষণা করল ক্যালিফোর্নিয়া...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 08, 2025 06:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).