Mumbai: সঙ্গীতশিল্পী প্রীতমের বাড়িতে চুরি লক্ষাধিক টাকার ব্যাগ, জম্মু-কাশ্মীর থেকে গ্রেফতার বিশ্বস্ত কর্মী
৯ বছর পুরোনো বিশ্বস্ত কর্মীই শেষমেশ ধোকা দিল বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম চক্রবর্তীকে।
৯ বছর পুরোনো বিশ্বস্ত কর্মীই শেষমেশ ধোকা দিল বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম চক্রবর্তীকে (Pritam Chakraborty)। সম্প্রতি মুম্বইয়ে তাঁর বাড়ি খেকে খোওয়া গিয়েছিল ৪০ লক্ষ টাকা। মালাড পুলিশে অভিযোগ দায়ের করার পর শুরু হয় তদন্ত। আর তারপরেই জানা যায়, এই ঘটনায় মূল অভিযুক্ত তাঁরই অফিসের কর্মী বছর ৩২-এর আশিষ ভুতিরাম সায়াল। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চালাতে গিয়ে অবশেষে শুক্রবার জম্মু-কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে চুরি যাওয়া টাকা। যদিও এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, সেটা এখনও জানা যায়নি।
দেখুন ভিডিয়ো
Maharashtra: Mumbai’s Malad Police has arrested Ashish Bootiram Sayal (32), an office boy at Bollywood music director Pritam Chakraborty's studio, for allegedly stealing ₹40 lakh. Sayal, who had been working at the studio for nine years, fled with a bag full of cash on February… pic.twitter.com/jvmFeWSXOt
— IANS (@ians_india) February 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 21, 2025 10:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

