Nargis Fakhri and Tony Beig Go To Switzerland For Honeymoon: বিয়ে সেরেই মধুচন্দ্রিমা, কোথায় পাড়ি দিলেন নার্গিস এবং টনি?

দীর্ঘদিনের প্রেমিক তথা উদ্যোগপতি টনি বেগের সঙ্গে লস অ্যাঞ্জেলসে সাতপাক ঘুরেছেন নার্গিস। একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়ে নার্গিস এবং টনির চারহাত এক হয়েছে।

Nargis Fakhri and Tony Beig Go To Switzerland For Honeymoon: বিয়ে সেরেই মধুচন্দ্রিমা, কোথায় পাড়ি দিলেন নার্গিস এবং টনি?
Nargis Fakhri and Tony Beig Go To Switzerland For Honeymoon (Photo Credits: Instagram)

এক্কেবারে চুপিসারে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি (Nargis Fakhri)। রণবীরের রকস্টার নায়িকার বিয়ের সংবাদ কাকপক্ষীতেও টের পায়নি। দীর্ঘদিনের প্রেমিক তথা উদ্যোগপতি টনি বেগের (Tony Beig) সঙ্গে লস অ্যাঞ্জেলসে সাতপাক ঘুরেছেন নার্গিস। একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়ে নার্গিস এবং টনির চারহাত এক হয়েছে। বিয়ে সেরেই নবদম্পতি পাড়ি দিয়েছেন সুইজারল্যান্ড (Switzerland)। মধুচন্দ্রিমার ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন টনি। যদিও অভিনেত্রী কিংবা টনি দুজনের কেউই এখনও তাঁদের বিয়ের খবরে কোন নিশ্চয়তা দেয়নি।

সুইজারল্যান্ডে নার্গিস এবং টনির মধুচন্দ্রিমাঃ

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 22, 2025 09:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).