Mahakumbh 2025: মহাকুম্ভে পুন্যার্থীদের ‌স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার

Mahakumbh 2025: মহাকুম্ভে পুন্যার্থীদের ‌স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার
FSSAI (Credits: Facebook)

হিন্দুদের বড় তীর্থক্ষেত্র প্রয়াগে সারা বছরই পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে। তবে ১২২ বছর পরে মহাকুম্ভ মেলা বসছে প্রয়াগের শহরে। যার ফলে প্রায় প্রতিদিন লাখ লাখ দর্শনার্থীদের ভিড়ে জনসমাগম হচ্ছে প্রয়াগরাজে। গত পৌষ পূর্ণিমার তিথি থেকে শুরু হয়ে শিবরাত্রিতে শেষ হবে মহাকুম্ভ মেলা। এই দেড় মাস কুম্ভমেলা প্রাঙ্গণে আমিষ খাওয়া বা সুরা পান করার কোনও সুযোগ থাকবে না। তবে মহাকুম্ভে পুন্যার্থীদের ‌স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার সরবরাহ নিশ্চিত করতে ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া একগুচ্ছ ব্যবস্থাপনা নিয়েছে। পুরো মেলা চত্বরকে পাঁচটি জোন ও ২৫ টি সেক্টরে ভাগ করে ৫৬ জন খাদ্য নিরাপত্তা আধিকারিক, ১০ টি ভ্রাম্যমান খাবার পরীক্ষার ল্যাব রাখা হয়েছে। এছাড়াও চলছে সচেতনতা প্রচার।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 20, 2025 04:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).