Varanasi: মহাকুম্ভে যাওয়ার পথে বারানসীতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত পাঁচ, আহত অনেকে

মহাকুম্ভে যাওয়ার পথে বারানসীতে দুর্ঘটনা। আর তাতেই মৃত্যু হল ৫ জনের। আহত কমপক্ষে ৯ জন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারানসীর মির্জা মুরানা থানা এলাকার রুপাপুর গ্রামে।

Varanasi: মহাকুম্ভে যাওয়ার পথে বারানসীতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত পাঁচ, আহত অনেকে
Road Accident (Photo Credit: X)

মহাকুম্ভে (Mahakumbh) যাওয়ার পথে তে দুর্ঘটনা। আর তাতেই মৃত্যু হল ৫ জনের। আহত কমপক্ষে ৯ জন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারানসীর (Varanasi) মির্জা মুরানা থানা এলাকার রুপাপুর গ্রামে। হতাহতরা সকলেই কর্ণাটকের বিদারের লাদাগেরি এলাকার বাসিন্দা। জানা যাচ্ছে, এদিন একটি ক্রুজার জিপ গাড়িতে জনা ১৪ পূর্ণার্থী প্রয়াগরাজের উদ্দেশ্য যাচ্ছিলেন। সেই সময় উল্টোদিক থেকে একটি লরি এসে সজোরে গাড়িতে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা এসে তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকরা ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের এখনও চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘাতক লরির চালক এখনও গ্রেফতার হয়েছে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 21, 2025 05:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).