Varanasi: নাবালিকাকে যৌন নির্যাতন, পুলিশি এনকাউন্টারে আহত মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি যুবক
যৌন নির্যাতনের অভিযোগ পেতেই অ্যাকশন মুডে উত্তরপ্রদেশ পুলিশ। কয়েকঘন্টার তল্লাশি অভিযানে আটক মূল অভিযুক্ত।
যৌন নির্যাতনের অভিযোগ পেতেই অ্যাকশন মুডে উত্তরপ্রদেশ পুলিশ। কয়েকঘন্টার তল্লাশি অভিযানে আটক মূল অভিযুক্ত। বুধবার সকালে উত্তরপ্রদেশের বারানসীতে (Varanasi) লালপুর থানা এলাকায় এক যৌন হেনস্থার অভিযোগ ওঠে। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবক পলাতক। তারপরেই শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে লালপুরের মধ্যেই করণ নামে ওই যুবকের সন্ধান পাওয়া যায়। পুলিশ তাঁকে ধরতে গেলে বন্দুক চালিয়ে হামলা করে। পাল্টা এনকাউন্টারে তাঁর পায়ে গুলি লাগে। এরপর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন।
দেখুন পুলিশের বক্তব্য
Varanasi, Uttar Pradesh: DCP Pramod Kumar says, "In Thana Lalpur, an incident occurred in the evening involving a young girl who was allegedly sexually assaulted by an individual. The girl was immediately taken to the hospital for medical treatment, which is ongoing. Doctors have… pic.twitter.com/mxmOW0zGkr
— IANS (@ians_india) November 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 05, 2025 11:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

