Maha Kumbh's Amrit Snan For Jail Inmates: ত্রিবেণী সঙ্গমের জল পৌঁছে দেওয়া হবে জেলের অন্দরে, সেখানেই অমৃতস্নান করবেন বন্দিরা

Maha Kumbh's Amrit Snan For Jail Inmates: ত্রিবেণী সঙ্গমের জল পৌঁছে দেওয়া হবে জেলের অন্দরে, সেখানেই অমৃতস্নান করবেন বন্দিরা
Maha Kumbh (Photo Credit: X/Screengrab)

এবার মহাকুম্ভের (Maha Kumbh 2025) জল পৌঁছে যাবে বন্দিদের কাছে। জেলে (Jail) থাকায় যে বন্দিরা পূণ্যস্নান করতে পারছেন না, তাঁদের জন্য এবার চার দেওয়ালের ভিতরে ত্রিবেণী সঙ্গমের জল পৌঁছে দেবে উত্তরপ্রদশ (Uttar Pradesh) সরকার। সূত্রের খবর, উত্তরপ্রদেশে যে ৭৫টি জেল রয়েছে, সেখানকার ৯০ হাজার বন্দি যাতে অমৃতস্নান করতে পারেন, তার ব্যবস্থা যোগী (Yogi Adityanath) সরকার করবে। অর্থাৎ জেলবন্দিদের কাছে সঙ্গমের জল পৌঁছে দেবেন পুলিশ কর্মীরা। উত্তরপ্রদেশের জেলের মন্ত্রী দারা সিং চৌহান এই খবর প্রকাশ করেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ যখন ত্রিবেণীতে হাজির হচ্ছেন পূণ্যস্নানের জন্য, তখন জেলবন্দিরা তা পারছেন না। সেই কারণে অমৃত স্নানের জল এবার উত্তরপ্রদেশের ৯০ হাজার বন্দির কাছে পৌঁছে দেওয়া হবে। জানা যাচ্ছে, ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে গিয়ে তা সাধারণ জলের সঙ্গে মেশানো হবে। এরপর তা একটি ট্যাঙ্কে ভরে রাখা হবে। সেই জল দিয়েই বন্দিরা স্নান করবেন।

আরও পড়ুন: Police Arrested 3 For Uploading Videos Of Women Bathing At Maha Kumbh: মহাকুম্ভে মহিলাদের স্নানের ভিডিয়ো তুলে ইউটিউবে আপলোড করে রোজগার, চরম পদক্ষেপ পুলিশের

উত্তরপ্রদেশের জেলগুলিতে পৌঁছে দেওয়া হবে সঙ্গমের জল...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 21, 2025 02:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).