Police Arrested 3 For Uploading Videos Of Women Bathing At Maha Kumbh: মহাকুম্ভে মহিলাদের স্নানের ভিডিয়ো তুলে ইউটিউবে আপলোড করে রোজগার, চরম পদক্ষেপ পুলিশের
প্রয়াগরাজ (Prayagraj) মহাকুম্ভে (Maha Kumbh 2025) মহিলাদের স্নানের দৃশ্য (Bathing) হল তাঁদের কনটেন্ট। ত্রিবেণী সঙ্গমে মহিলারা যখন পূণ্যস্নান করছেন, সেই সময় তাঁদের ভিডিয়ো, ছবি ক্লিক করে, তা ইউটিউবে আপলোড শুরু করেন ৩ যুবক। যার খোঁজ পেয়ে অবশেষে চন্দ্রপ্রকাশ, ফুলচাঁদ, প্রজ্জ্বল অশোক তেলি এবং প্রজ রাজেন্দ্র পাটিল নামে ৩ জনকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। আহমেদাবাদ পুলিশের অপরাধ দমন শাখার তরফে এই তিনজনকে গ্রেফতার করা হয় বলে খবর। মহাকুম্ভে মহিলাদের স্নানের ভিডিয়ো তুলে, তা ইউটিউবে এডিট করে আপলোডের মাধ্যমে ৩ জনই রোজগার শুরু করে। গোপণ সূত্রে খবর পেয়ে ওই ৩ জনকে পাকড়াও করা হয়। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছে তাই করা যায় না, বলা যয়া না। যার সাম্প্রতিক প্রমাণ ইন্ডিয়াস গট লেটেন্ট শো। ডার্ক কমেডির নামে যে অশ্লীল, কদর্ষ ভাষা প্রয়োগ করা হয়, তার বিরুদ্ধে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া, সময় রায়না, রেবেল কিড অপূর্বার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে চলছে বিতর্ক।
মহিলাদের স্নানের ভিডিয়ো আপলোড করে পুলিশের জালে...
प्रयागराज महाकुंभ में स्नान करती महिलाओं के वीडियो यूट्यूब पर अपलोड करने के आरोप में अहमदाबाद क्राइम ब्रांच ने चंद्रप्रकाश फूलचंद, प्रज्जवल अशोक तेली और प्रज राजेंद्र पाटिल गिरफ्तार। पुलिस ने बताया- तीनों आरोपी ऐसे वीडियो बेचकर पैसा कमा रहे थे। pic.twitter.com/st81spvd0T
— Sachin Gupta (@SachinGuptaUP) February 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 21, 2025 01:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

