Mumbai: বাইকুল্লা জেলে বন্দি অবস্থায় অসুস্থতার নাটক, হাসপাতাল থেকে পালাল বাংলাদেশি অনুপ্রবেশকারী, জারি তল্লাশি অভিযান
শারীরিক অসুস্থতার নাটক। সেই সুযোগে হাসপাতালে ভর্তি হতেই পালাল জেলবন্দি এক বাংলাদেশি অনুপ্রবেশকারী।
শারীরিক অসুস্থতার নাটক। সেই সুযোগে হাসপাতালে ভর্তি হতেই পালাল জেলবন্দি এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। সম্প্রতি মুম্বই (Mumbai) থেকে ভুয়ো নথিপত্র সহ গ্রেফতার হয়েছিল ২১ বছরের তরুণী রুবিনা ইরসাদ শেখ। গ্রেফতার হওয়ার পর বাইকুল্লা জেলে বন্দি ছিল সে। গতকাল গর্ভাবস্থা সম্পর্কিত চিকিৎসা, জ্বর, ঠাণ্ডা সহ একাধিক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জেজে হাসপাতাল ভর্তি করা হয় তাঁকে। শুক্রবার বাথরুমে যাওয়ার নাম করে সে বেরোয়। তারপর লুকিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায় রুবিনা। তাঁর পালানোর খবর সামনে আসতেই শুরু হয় তল্লাশি অভিযান। যদিও এখনও পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি বলে জানায় মুম্বই পুলিশ।
দেখুন পোস্ট
A 21-year-old Bangladeshi woman under judicial custody at Byculla Jail, Rubina Irshad Sheikh, allegedly escaped from JJ Hospital while being treated for a cold, fever, skin ailments, and pregnancy-related care. She reportedly fled under the pretext of using the washroom amid a… pic.twitter.com/69NTidllxh
— IANS (@ians_india) August 15, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 2025 11:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

