Gujarat Accident: গুজরাটের কচ্ছে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে ট্রাকের জোর সংঘর্ষ, রাস্তায় দলা পাকিয়ে পড়ে ৭ দেহ
আহত বাকি যাত্রীদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মৃতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে পুলিশ।
মর্মান্তিক দুর্ঘটনা গুজরাটের কচ্ছে। শুক্রবার কেরা মুন্দ্রা রোডে যাত্রীবাহি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি জোর সংঘর্ষ লাগে। ভেঙেচুরে একাকার বাস। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দলা পাকানো মৃতদেহগুলো। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্থ বাসটিতে মোট ৪০ জন যাত্রা করছিলেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আহত বাকি যাত্রীদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মৃতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে পুলিশ।
গুজরাটের কচ্ছে মর্মান্তিক দুর্ঘটনা:
કચ્છમાં ગમખ્વાર એક્સિડન્ટમાં 7 લોકોના મોત#CGNews #Gujarat #Kutch #Accident #7killed #KutchNews pic.twitter.com/cgwXCJsJWA
— ConnectGujarat (@ConnectGujarat) February 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

