'Doomsday' Fish Video: আতঙ্ক সৈকতে; আসছে ভয়াবহ বিপর্যয়? অশনি সঙ্কেত পেয়েই সমুদ্রের তলদেশ থেকে উঠে আসছে 'ডুমসডে ফিস'
সম্প্রতি মেক্সিকোর সমুদ্র সৈকতে ভেসে আসে ওরফিস (Oarfish)। যাকে 'ডুমসডে ফিসও' ('Doomsday' Fish) বলা হয়। মেক্সিকোর সমুদ্র সৈকতে এই ডুমসডে ফিস ভেসে আসতেই তা নিয়ে বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভূমিকম্প (Earthquake) বা সুনামির আগে এই ধরনের ওরফিস দেখা যায় সমুদ্র (Ocean) সৈকতে। সমুদ্রের তলদেশে থাকা এই বিরল প্রজাতির মাছ কোনও প্রাকৃতিক বিপর্যয়ের আগে বিপদ অনুধাবন করে, তবেই সৈকতে ভেসে আসে। এবারও তার অন্যথা হয়নি। মেক্সিকোর সমুদ্র সৈকতে ভেসে আসে হালকা আকাশী এবং রুপোলি রঙের ওই মাছ। ডুমসডে ফিস নামের ওই বিরল প্রজাতির মাছের হাজিরা যে কোনও ধরনের অশনি সঙ্কেত বয়ে নিয়ে আসছে বলে অনুমান করা হয়। এবার সেই আশঙ্কাতেই কাঁপছে প্রায় গোটা বিশ্ব।
মেক্সিকো সৈকতে ভেসে আসা ডুমসডে ফিসের ভিডিয়ো দেখুন...
A deep-sea creature rarely seen by humans called the oarfish has washed ashore in Mexico!
Legend has it that this mysterious “doomsday fish” only emerges from the ocean’s depths when disaster is near 👀
— FearBuck (@FearedBuck) February 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 21, 2025 05:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

